Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাগুইআটিতে পথ চলতি মহিলারা বিকৃত কামের শিকার!

Share:

নিজস্ব প্রতিনিধি, সল্টলেক: বাগুইহাটি অঞ্চলে নতুন উপদ্রব। সন্ধ্যের পর কিংবা দুপুরে রাস্তায় একাকী কোন মহিলাকে যেতে দেখলে পেছনে ছুটে আসছে একটি মোটরসাইকেল। কেউ কিছু বুঝে ওঠার আগে মোটরসাইকেলের চালক তার মোটরসাইকেলের গতি থামিয়ে পথ চলতি সেই যুবতী অথবা মহিলার গোপনাঙ্গে হাত দিয়ে দ্রুত গতিতে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাচ্ছে। অনবরত এই ঘটনা ঘটায় আতঙ্কিত বাগুইআটির উদয়ন পল্লীর (Udayanpalli)বাসিন্দারা। জানা গিয়েছে স্থানীয় বেশ কিছু মহিলারা অতিসত্বর কর্মস্থলে পৌঁছানোর জন্য বাগুইহাটির (Baguiati)পূবালির ক্যালকাটা পাবলিক স্কুল ও গণপতি বিহারের সংলগ্ন রাস্তাটি ব্যবহার করে থাকেন। ওই রাস্তা দিয়ে অতি দ্রুত পৌঁছানো যায়। সেই রাস্তা দিয়ে যেতে গিয়েই প্রতিদিনই কোন না কোন মহিলাকে এই ধরনের লালসার শিকার হতে হচ্ছে।

ইতিমধ্যে একজন মহিলা সাহস করে ওই মোটরসাইকেলের পিছু ধাওয়া করেন কিন্তু দ্রুতগতিতে থাকায় মোটরসাইকেলে থাকা বিকৃত কামে যুক্ত দুষ্কৃতী পালিয়ে যায়। কিন্তু ক্যালকাটা পাবলিক স্কুলের বাইরে থাকা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে ওই দুষ্কৃতীর মোটরসাইকেলের নম্বর ।যার নম্বর ডাবলু বি -২৬ এন – ৯৪২৬। এই মোটরসাইকেলটি উত্তর চব্বিশ পরগনার জেলার আরটিওতে রেজিস্ট্রেশন সে বিষয়টি জানতে পেরেছে পুলিশ। উদয়ন পল্লীর ওই রাস্তা দিয়ে যাতায়াত করা মহিলারা একযোগে একটি তাদের অভিযোগ অভিজ্ঞতার কথা জানিয়ে বাগুইআটি থানার অফিসার ইনচার্জকে লিখিত স্মারকলিপি জমা দিয়েছেন। অভিযোগে বাগুইআটি থানা (Baguiati P.S.)ওই এলাকায় ফাঁদ পেতেছে।

এখন অপেক্ষা শুধু দুষ্কৃতীকে হাতে নাতে ধরে ফেলা। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে বিধাননগর কমিশনারের অন্তর্গত বাগুইআটি থানার এলাকাভুক্ত বাগজোলা খাল সংলগ্ন জগৎপুর বাজার থেকে শিমুলতলা , আদর্শ পল্লী হয়ে যাত্রাগাছি এলাকায় রাত দশটার পর থেকে মোটরসাইকেলের দৌরাত্ম্য বেড়ে যায়। রাত বাড়তেই বাগজোলা খালপাশের রাস্তাতে শুরু হয় দ্রুত গতিতে বিকট শব্দে মোটরসাইকেল রেস ।ইতিমধ্যে এই ধরনের ঘটনা ঘটাতে গিয়ে একাধিকবার দুর্ঘটনা ঘটেছে। প্রাণহানির ঘটনাও ঘটেছে।

জগৎপুর বাজার(Jagatpur Bazar) সংলগ্ন এলাকায় কিছু পুলিশ কর্মী থাকলেও রাত বাড়তেই মোটরসাইকেল রেসের এই ঘটনা রোধে পুলিশ প্রশাসন সেভাবে কোন উদ্যোগ নেয় না বলে স্থানীয় মানুষের অভিযোগ । স্থানীয় আদর্শ পল্লী পুলিশ ফাঁড়ির পুলিশকর্মীর সংখ্যা কম থাকায় ,নেই কোন নজরদারি। ভিআইপি রোডে পুলিশের নজরদারি থাকলেও, বাগজোলা খাল সংলগ্ন রাস্তাগুলিতে এবং অন্যান্য এলাকায় মোটরসাইকেলের দুষ্কৃতীদের দৌরাত্ম্য দিনের পর দিন বেড়েই চলেছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00