নিজস্ব প্রতিনিধি, বাগনান: স্বামীর পথ দুর্ঘটনায় মৃত্যুর খবর পেয়ে আত্মঘাতী স্ত্রী।হাওড়ার বাগনানের কানাইপুর এলাকার ঘটনা।জানা গিয়েছে, বাগনানের(Bagnan) চন্দ্রভাগ গ্রাম পঞ্চায়েতের কানাইপুর গ্রামের(Kanaipur Village) বাসিন্দা পেশায় ইলেকট্রনিকশিয়ান টিঙ্কু প্রসাদ ( ২৫) সোমবার রাতে বন্ধুদের সাথে কোলাঘাট থেকে ফেরার পথে বাগনানে দেউলটির কাছে ১৬ নং জাতীয় সড়কে বাইক দুর্ঘটনায় আহত হন।
বাগনান থেকে গুরুতর অবস্থায় তাকে উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সেখানে মৃত্যু হয় টিঙ্কুর।টিংকুর দুর্ঘটনার খবর পেয়ে উলুবেড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে(Ulaberia Hospital) দেখতে আসেন তার স্ত্রী রিম্পা প্রসাদ ( ২২)। হাসপাতালে এসে জানতে পারে তার স্বামী মারা গেছে।তারপরই হাসপাতাল থেকে বেরিয়ে যান রিম্পা ।
মঙ্গলবার উলুবেড়িয়া ডোমপাড়া(Dompara) এলাকায় ঝুলন্ত দেহ উদ্ধার করে উলুবেড়িয়া থানার(Ulaberia P.S.) পুলিশ। টিঙ্কুর মায়ের দাবি ছেলের মৃত্যুর খবর পেয়েই তার বৌমাও আত্মঘাতী হয়েছে।জানা গিয়েছে ,দেড় বছর আগে প্রেম করে বিয়ে করেন টিঙ্কু ও রিম্পা। স্বামীর মৃত্যুর শোক সহ্য করতে না পেরে সহধর্মিনী স্ত্রী আত্মঘাতি হওয়ার সিদ্ধান্ত নেন।ঘটনায় শোকের ছায়া এলাকায়।টিংকু ও রিম্পার মা দুজনেই বুক চাপড়ে কাঁদছেন। টিংকুর শাশুড়ি বলেন তার মেয়ে ভালবেসে দেড় বছর আগে বিয়ে করেছিল। খুব ভালোবাসতো স্বামীকে। হঠাৎ দুর্ঘটনায় এইভাবে স্বামীর মৃত্যু মেনে নিতে পারেন নি রিম্পা। তাই এই চরম সিদ্ধান্ত নেয়।
তবে বাড়ির লোক যদি আগের থেকে বুঝতে পারতো তাহলে রিম্পাকে বোঝানোর চেষ্টা করত। কিন্তু রাতেই হাসপাতাল থেকে বাড়ি ফিরে সে যেই চরম পরিদতি ঘটাবে তা পরিবারের কেউ আগে থেকে টের পায়নি। এদিকে টিংকুর মা বুক চাপড়ে বলেন তার ছেলে ও বৌমা দুজনেই চলে গেল। কি নিয়ে তিনি বেঁচে থাকবেন। দুজনের মৃতদেহ মঙ্গলবার বিকেলে ময়না তদন্তের পর দুই পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এলাকার মানুষজন স্বামী – স্ত্রী দুজনের শেষকৃত্য সম্পন্ন করে।