বাগডোগরায় লক্ষাধিক টাকার মাদক সহ গ্রেপ্তার ২

Share:

নিজস্ব প্রতিনিধি,বাগডোগরা ও কুলটি: ৩০৪ গ্রাম ব্রাউন সুগার সহ ২ ব্যক্তিকে গ্রেফতার করল বাগডোগরা থানার পুলিশ ও স্পেশাল অপারেশন গ্রুপ।রবিবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বাগডোগরা সংলগ্ন মুনি এলাকায় একটি বাইক আটক করে পুলিশ। বাইকে থাকা দুজনকে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে মোট ৩০৪গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়।পুলিশ জানিয়েছে, ধৃতরা ডালখোলা থেকে মাদক এনে শিলিগুড়িতে পাচারের ছক কষেছিল। ধৃতরা হল আমুস শেরপা(২৫) ও কারি পাশওয়ান(৩৪)। দুজনেই শিলিগুড়ি সালুগারার বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস(NDPS) আইনে মামলা রুজু করা হয়েছে।

সোমবার তাদের শিলিগুড়ি মহকুমা আদালতে(Siliguri Court) পেশ করা হয় । এই চক্রে আরো কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে বাগডোগরা থানার(Bagdogra P.S.) পুলিশ। অন্যদিকে,ফের প্রচুর পরিমাণে গাঁজা উদ্ধার হল কুলটিতে।গোপন সূত্রে খবর পেয়ে কুলটি থানার(Kulti P.S.) পুলিশ এবং আসানসোল – দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ যৌথভাবে অভিযান চালিয়ে কুলটিতে ১৯ নম্বর জাতীয় সড়কের উপরে প্রায় ৯০কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।এই ঘটনায় ১০জনকে গ্রেফতার করেছে পুলিশ।এত পরিমাণ গাঁজা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ।আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি কুলটি(ACP Kulti) জাভেদ হোসেন জানান ,প্রায় ৯০ কেজি গাঁজা সহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে,একটি বালি বোঝাই ট্রাক্টর আটক করল পুলিশ। শনিবার সন্ধ্যায় গোপন সূত্রে ভিত্তিতে জলপাইগুড়ি সদর ব্লকের খারিজা বেরুবাড়ী ২ গ্ৰাম পঞ্চায়েতের গোয়ালডাঙা বুড়ি তিস্তা নদী থেকে অবৈধভাবে নদী থেকে ট্রলিতে করে বালি তুলছিল। সেইসময় ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে ট্রাক্টর রেখে পালিয়ে যায় চালক সহ শ্রমিকরা। এরপরই ট্রাক্টরটি আটক করে নিয়ে আসে মানিকগঞ্জ আউট পোস্টের পুলিশ।ট্রাক্টরটির বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা করেছে পুলিস।এবিষয়ে মানিকগঞ্জ আউট পোস্টের ওসি জিপা প্রধান বলেন, বালি মাফিয়াদের বিরুদ্ধে লাগাতার আমাদের অভিযান চলছে। আগামীতেও এই অভিযান চলবে।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]