Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাগদা থানার উদ্যোগে সতর্কতা মূলক প্রচার কর্মসূচি

Share:

নিজস্ব প্রতিনিধি, বাগদা: বাঙালির বারো মাসে তের পার্বণ।আর তারই মধ্যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব ।এরপরেই আসে আলোর উৎসব অর্থাৎ দীপাবলি ।আর দীপাবলি মানেই বাঙালির কালীপুজো(Kali Puja), আর এই কালীপুজোকে ঘিরে একটা আলাদা উন্মাদনা থাকে বাগদা বাসিন্দাদের মধ্যে ।কলকাতা থেকে বনগাঁ (Banga)যেমন দুর্গাপুজোর আয়োজন হয় ধুমধাম এর সাথে ,তেমনি বারাসাত থেকে বাগদা কালী পূজার আয়োজন হয় ধুমধাম এর সাথে ।

আর এই কালীপূজাকে ঘিরে যথেষ্ট সচেতন পুলিশ(Police) ।পুলিশের পক্ষ থেকে আজ বাগদা(Bagda) এলাকার বিভিন্ন জায়গায় সচেতনামূলক প্রচার চালানো হয় ,মাইকিং করা হয় । পুলিশ সূত্রে খবর বিগত দিনে যেভাবে যে নিয়ম-কানুন মেনে বাগদাতে কালী পূজা অনুষ্ঠিত হয়েছে, ঠিক এ বছরও সেই নিয়ম কানুন মেনে কালীপুজো অনুষ্ঠিত হবে বাগদায়। আর এই কালীপুজো ঘিরে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে ,সেই কারণেই বাগদা থানার পক্ষ থেকে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, নিয়মাবলির মধ্যে যেমন পুজোর দিনে বাড়ি থেকে সবাই একসাথে ঠাকুর দেখতে বেরোবেন না, কারণ বাড়ি ফাকা থাকলে চুরির ঘটনা ঘটতে পারে। তেমনি শব্দবাজি (Sound FireCrackers)ব্যবহার করবেন না। এতে শব্দ দূষণ হয় ।

পুজোর দিনগুলিতে যানবাহন নিয়ন্ত্রণ করা হবে । ছোট শিশু নিয়ে ঠাকুর দেখতে বেরোলে শিশুর কাছে নাম, ঠিকানা, ফোন নাম্বার সহ একটি চিরকুট লিখে দেবেন। যাতে ছোট শিশু যদি কখনো ভিড়ের মধ্যে হারিয়ে যায় তাহলে পুলিশি সহযোগিতায় তাকে তার বাড়ি ফিরিয়ে দিতে সুবিধা হবে এবং পূজা মন্ডপের আশেপাশে কেউ কোনো রকম আতশবাজি জ্বালাবেন না । এতে পূজা মন্ডপে অগ্নিসংযোগ ঘটতে পারে ।এছাড়াও একাধিক সচেতনামূলক বার্তা দেওয়া হয়েছে বাগদা থানার পক্ষ থেকে|

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00