Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভুবনের কাঁচা বাদামের অনুপ্রেরণায় ভাজা বাদাম বিক্রি করে জনপ্রিয় গুরুপদ

বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকারের গাওয়া গান আজ জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায়

Share:

নিজস্ব প্রতিনিধি: বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকারের গাওয়া গান আজ জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায়। কাঁচা বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকারের গাওয়া গান জনপ্রিয়তার চরম পর্যায়ে পৌঁছেছে। ভুবনের গাওয়া কাঁচা বাদাম গান এখন সকলের মুখে মুখে। আর সেই জনপ্রিয়তার জন্য আয় বেড়েছে ভুবন বাদ্যকারের। সেই পথে হেঁটেই জনপ্রিয় হলেন জলপাইগুড়ির বাদাম বিক্রেতার অভিনব গান। যা শুনে বিক্রি বেড়েছে দশগুন।

ভুবন বাদ্যকরের পথে হেঁটে অনেকটাই সাফল্যের মুখ দেখলেন জলপাইগুড়ির গুরুপদ সরকার। কিন্তু তার আইটেম কাঁচা নয় ভাজা বাদাম। বীরভূমের ভুবন বাদ‍্যকারের বাদাম বিক্রির গান ভাইরাল হতেই তার দেখানো পথে হেঁটে বাড়ছে বাদাম বিক্রেতাদের কদর। ভুবন বাদ্যকারের কাঁচা বাদামের গান ভাইরাল হয়ে তার বাদাম বিক্রি শত গুণে বেড়েছে। একইসঙ্গে তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। এবার সেই পথেই নেমেছেন জলপাইগুড়ি ধাপগঞ্জ এলাকার বাসিন্দা গুরুপদ সরকার।

তবে তিনি যেহেতু ভাজা বাদাম বিক্রি করেন তাই তিনি কাঁচা বাদামের গান না গেয়ে তিনি গাইছেন ভাজা বাদামের গান। ফলে তার দোকানে ও বিক্রি অনেকটাই বেশি শুরু হয়েছে বলে তিনি জানিয়েছেন। গুরুপদ বাবু বলেন অভিনব ভাবে বাদাম বিক্রির নতুন কৌশলে বাদাম ভালোই বিক্রি শুরু হয়েছে। তবে আমি কাঁচা বাদামের গান না গেয়ে নিজের তৈরি ভাজা বাদামের গান গাইছি।যদিও জলপাইগুড়ি শহরের অন্য সব বাদাম বিক্রেতারা কিন্তু অভিনব কিছু চিন্তা না করেই পুরনো রীতিতেই বিক্রি করছেন বাদাম ।

বাংলার প্রথম দফার ভোটের ৩ দরিদ্র প্রার্থীকে চেনেন?

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌তৃণমূলের পার্টি অফিসে, প্রার্থীর বাড়িতে তল্লাশি করছে’‌, কোচবিহার থেকে তোপ মমতার

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি, হরিণঘাটার ঘাসফুল কাউন্সিলরের গ্রেফতারে সরব তৃণমূল

0:00