অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মহারাষ্ট্রে আটক বাবাই সর্দার ফিরলেন ডায়মন্ডহারবারে

Share:

নিজস্ব প্রতিনিধি, ডায়মন্ডহারবার: দীর্ঘ প্রতীক্ষার পর অবসান। চারদিন ধরে মহারাষ্ট্র পুলিশকে উপযুক্ত তথ্য প্রমাণ দিয়ে মহারাষ্ট্র পুলিশের(Maharastra Police) হাতে অত্যাচারিত বাবাই সর্দারকে ঘরে ফেরানো সম্ভব হল। গত ১অগাস্ট জুলপিয়ার বাসিন্দা ইউটিউবের মাধ্যমে দেখতে পান তাদের বড় ছেলে বাবাই সর্দারকে আটক করেছে মহারাষ্ট্র পুলিশ। তার পরেই পরিবহন প্রতিমন্ত্রী শ্রী দিলীপ মন্ডলের সাথে যোগাযোগ করেন তারা ছেলেকে ঘরে ফেরানোর জন্য। তিনি ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে(Abhisekh Bandopadhay) সমস্ত কিছু জানান ।তার নির্দেশ মত পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় পরিবহন মন্ত্রী শ্রী দিলীপ মন্ডল জেলা পরিষদের চারজন সদস্যকে পাঠান মহারাষ্ট্রে ।

রবিবার বিমানে তারা মহারাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় বাঙালি যুবককে ডায়মন্ড হারবারে তার মা বাবার কাছে ফিরিয়ে আনতে সক্ষম হন ওই সদস্যরা। মহারাষ্ট্র পুলিশের হাতে বাংলাদেশি তকমা দিয়ে আটক করে মহারাষ্ট্র পুলিশ। আটক থাকা বাবাই সর্দারকে মঙ্গলবার সন্ধ্যেবেলা দমদম এয়ারপোর্টে নিয়ে আসা হয় । সেখানে তাকে আনতে গিয়েছিলেন পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মন্ডল। দমদম বিমানবন্দর(Dum Dum Airport) থেকে নিয়ে আসা হয় বিষ্ণুপুর থানায় (Bishnupur P.S.) বাবাই সর্দারের মা-বাবাকে ডেকে এনে মা বাবার হাতে তুলে দেওয়া হয়।

এরপর বাবাই সর্দার(Babai Sardar) জুলপিয়ায় বাড়িতে ফিরে যান। তিনি বলেন আর বাইরে চাকরি করতে যাবেন না । এখন থেকে তিনি রাজ্যেই থাকবেন। ওই ফিরে আসো যুবকের বাবা জানান তার ছেলেকে তিনি ফিরে পেয়েছেন স্থানীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের শাসকদলের সাহায্যে। এর জন্য তিনি মা মাটি মানুষের সরকারকে ধন্যবাদ জানান। পাশাপাশি ভিন রাজ্যে বাংলায় কথা বললেই যেভাবে পুলিশ প্রশাসন বাঙ্গালীদের উপর অত্যাচার করছে তা নিয়েও তিনি প্রতিবাদে সরব হন।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]