Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বহরমপুরে কেপমারের দৌরাত্ম্য বেড়েছে, সতর্ক প্রশাসন

Share:

নিজস্ব প্রতিনিধি,বহরমপুর: কেপমারের দৌরাত্ম্য বেড়েছে বহরমপুরে। নকল সোনার বিস্কুট ও নকল সোনার ঘড়ি দেখিয়ে মোটা টাকা, সোনার গহনা ও মোবাইল ফোন হাতানোর চক্র বেশ কয়েকদিন থেকে সক্রিয় হয়ে উঠেছে। বৃহস্পতিবার দুপুরে বহরমপুর থানার(Baharampur Police Station) চুয়াপুর কদমতলা সংলগ্ন এলাকায় দুই কেপমার নকল সোনার ঘড়ির লোভ দেখিয়ে মোবাইল নিয়ে পালিয়ে যায়। বেলডাঙ্গার (Beldanga)যুবক ইরফান শেখ জানিয়েছেন, তারা দুই বন্ধু মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ(Murshidabad Medical College Hospital) হাসপাতালে এসেছিল চিকিৎসার জন্য। সেই সময় চুয়াপুর কদমতলা এলাকায় দুই কেপমার তাদেরকে বলে তাঁদের কাছে একটি সোনার ঘড়ি আছে।

সেটা তারা বিক্রি করবে। বেলডাঙার যুবক লোভের বসবর্তী হয়ে তাদেরকে মোবাইল ফোন(Mobile Phone) দিয়ে ঘড়িটা নিয়ে নেয়। কেপমারের টিমে থাকা অন্য আরও দুই কেপমার মোবাইল নিয়ে চম্পট দেয়। কেপমারের স্বীকার যুবকের ডাকাডাকিতে স্থানীয়রা ছুটে এসে দুই কেপমারকে আটকে রেখে মারধোর করে। বহরমপুর থানার পুলিশ(Police) খবর পেয়ে ঘটনাস্থল থেকে এসে দুই কেপমারকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

উল্লেখ্য গত কয়েকদিন আগে এক মহিলাকে সোনার বিস্কুটের লোভ দেখিয়ে সোনার কানের ও টাকা নিয়ে চম্পট দেয় কেপমারেরা। যদিও পড়ে বহরমপুর থানার পুলিশ সেগুলিকে উদ্ধার করে। ধৃত দুজনকে জেরা করে বাকি পলাতক এই চক্রের সদস্যদের সন্ধান পাওয়ার চেষ্টা করছে পুলিশ।বহরমপুর (Baharampur)পুলিশের পক্ষ থেকে জনসাধারণের কাছে আবেদন জানানো হয়েছে কেউ যেন কোনভাবে কোন প্রলোভনে পা না দেয় । এই ধরনের কোন চক্র যদি প্রলোভন দেখায় তৎক্ষণাৎ যেন স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে সাধারণ মানুষজন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00