কুলটিতে এসটিএফের অভিযানে উদ্ধার ঝাড়খণ্ড থেকে আসা প্রচুর আগ্নেয়াস্ত্র, ধৃত ২

Share:

নিজস্ব প্রতিনিধি,কুলটি ও নরেন্দ্রপুর:ঝাড়খণ্ড থেকে আসা বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করল রাজ্য পুলিশের এসটিএফ। বাংলা – ঝাড়খন্ড সীমানা লাগোয়া কুলটি থানার অন্তর্গত ১৯নম্বর জাতীয় সড়কের উপর এসটিএফের(STF) একটি বিশেষ দল গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায়।অভিযানে উদ্ধার হয় ১০টি আগ্নেয়াস্ত্র , ৫৪ রাউন্ড কার্তুজ।গ্রেফতার করা হয় দুইজনকে । ধৃতদের নাম মিনারুল ইসলাম (৩৩),সফিকুল মন্ডল। (৩৭)দুজনই মুর্শিদাবাদের বাসিন্দা।

সঙ্গে একটি চার চাকা গাড়ি ও গাড়ির চালাককে আটক করা হয় বলে জানা গিয়েছে। রবিবার কুলটি থানার পুলিশ অভিযুক্ত দুই জনকে বরাকার স্বাস্থ্য কেন্দ্রে শারীরিক পরীক্ষা করায়।  ধৃতদের ২জনকে আসানসোল জেলা আদালতে(Asansoal Court) পেশ করা হয় বলে সূত্রের খবর। অপরদিকে, কলেজ ছাত্রীর মোবাইল হাতিয়ে নিল চোর ।চলন্ত বাসে হইচই কান্ড।চোরের দাদাগিরিতে অতিষ্ঠ বাস যাত্রীরা।এবার চোর চলন্ত বাস থেকে কলেজ ছাত্রীর মোবাইল চুরি করার মতো ঘটনা ঘটলো।ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানার অন্তর্গত ঢালাই ব্রীজ এলাকায়। নিউটাউনের(Newtown) কলেজের ছাত্রী বাসে করে ঢালাই ব্রীজের কাছে পৌছলে ছাত্রীর মোবাইল চুরি হয়ে যায়। চলন্ত বাস থেকে ছাত্রীর মোবাইল চুরি করে নিয়ে পালায় চোর। ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছ ঐ ছাত্রী । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এইভাবে চলন্তবাসে মোবাইল চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় নরেন্দ্রপুর এলাকায়।

বাইকের ধাক্কায় মৃত্যু এক পথচারীর। ঘটনাটি নিউটাউন থাকদারি এলাকায়। মৃতের নাম রিপন দাস। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নিউটাউন থানার পুলিশ।স্থানীয় সূত্রের খবর, রবিবার সন্ধ্যা ছয়টা নাগাদ দক্ষিণ ২৪  পরগনার হাটগাছার দিক থেকে দ্রুত গতিতে আসা একটি বাইক থাকদারি এলাকায় এক পথচারীকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আহত ব্যক্তিকে বিধাননগর মহকুমা হাসপাতালে(Bidhannagar Hospital) নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত ব্যক্তির নাম রিপন দাস ।বয়স আনুমানিক ৪৭ বছর। বাড়ি থাকদারি এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নিউটাউন থানার পুলিশ ও নিউটাউন ট্রাফিক পুলিশ। ঘাতক বাইক ও চালকের সন্ধান চালাচ্ছে  পুলিশ। এলাকায় কোনো সিসিটিভি আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]