Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চালককে মারধরের অভিযোগে আসানসোল-বরাকর রুটে বন্ধ হল বাস পরিষেবা, ভোগান্তিতে যাত্রীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম বর্ধমান: আসানসোল থেকে বরাকর রুটে বন্ধ করা হল বেসরকারি বাস চলাচল। অভিযোগ উঠেছে ওই রুটের এক বাস চালককে বেধড়ক মারধর করা হয়েছে। সেই প্রতিবাদেই অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করেছে তাঁরা। ঘটনাটি ঘিটেছে আসানসোলের কুলটি থানার বরাকর এলাকায়। ঘটনার জেরে বেসরকারি বাস ও মিনিবাসের কর্মীরা প্রতিবাদে নামে। যার কারণে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। এই কারণে দুর্ভোগের শিকার হয়েছেন নিত্যযাত্রীরা। যারা এই মারধর করেছে তাদের উপযুক্ত শাস্তির দাবিতে এই আন্দোলন বাস কর্মীদের। ইতিমধ্যেই এই খবর পৌঁছে গিয়েছে বরাকর ফাঁড়ির পুলিশের কাছে। পুলিশ ঘটনাস্থলেও আসেন।

সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোরের দিকে আসানসোল থেকে ঝাড়খণ্ডের দিকে যাচ্ছিল একটি চারচাকা গাড়ি। বরাকর বাস স্ট্যান্ডে আসালসোল-বরাকর রুটের একটি বাস দাঁড়িয়েছিল। স্থানীয় কিছু বাসিন্দারা জানিয়েছে, যেহেতু রাস্তার মাঝখানে ওই বাসটি দাঁড়িয়েছিল তাই ছোট গাড়িটি যেতে পারছিল না। তাই গাড়ি আরোহী বাস চালককে দিতে বলেন। বাসের চালক ওই গাড়িকে জায়গাও দিয়েছিলেন পাশ কাটিয়ে যাওয়ার।

তার পর অভিযোগ করা হয়, জায়গা দেওয়ার পরেও চালককে গালিগালাজ করে গাড়ির আরোহীরা। এই নিয়েই তৈরি হয় বচসা। সেই সময় হঠাৎ গাড়ি আরোহী বাস চালককে মারধর করতে শুরু করে। এমনকী বাসটি ভাঙচুরও করে বলে জানা যায়। তবে ওই দুই অভিযুক্তকে পুলিশ আটক করেছে। এই ঘটনার জেরেই প্রতিবাদ শুরু হয়। বাস ও মিনি বাসের কর্মীরা ওই রুটে বাস না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান।

আহত বাস চালক এম ডি সঈদ আলি জানিয়েছেন, “আমি ভোরবেলা বাস নিয়ে বেড়িয়েছিলাম। যাত্রী তোলার জন্য বরাকর বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম। সেই সময় হঠাৎই একটি গাড়ির আরোহীরা আমাকে যথেচ্ছ গালিগালাজ করতে শুরু করেন। প্রতিবাদ করায় আমাকে মারধরও করা হয়। ওই গাড়িতে ছ’জন ছিল। তার মধ্যে দু’জনকে ধরে আমরা পুলিশের হাতে তুলে দিয়েছে। গাড়ির প্রত্যেকেই নেশাগ্রস্ত ছিল।”

ওই বাস রুটের অন্য এক কর্মী নাম দেবব্রত চৌধুরী জানান, “যতদিন পর্যন্ত এই ঘটনার সুবিচার না হবে ততদিন বাস বন্ধ থাকবে। এ ছাড়াও আসানসোলের রাস্তায় প্রচুর বাম্পার রয়েছে। আমাদের বাস চালাতে সমস্যা হয়। সেই সমস্যারও সমাধান চাইছি আমরা।”

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

0:00