সাহিল কী করে শিক্ষাবন্ধুর অফিসে আগুন দিল, বুঝে উঠতে পারছেন না বাবা

Share:

নিজস্ব প্রতিনিধি: যাদবপুর বিশ্ববিদ্যালয় তৃণমূল সমর্থিত কর্মী সংগঠন শিক্ষা বন্ধুর অফিসে শনিবার আগুন লাগানো হয়। সেই ঘটনায় পুলিশ ইতিমধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তনীকে গ্রেফতার করে। ধৃতের নাম মোঃ সাহিল আলি। সাহিল বীরভূমের(Birbhum) মোহাম্মদ বাজারের বাসিন্দা। তার বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় হতবাক তার বাবা সহ পরিবার থেকে শিক্ষকেরা সকলেই। সাহিল এর বাবা এই ঘটনায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন,তিনি বাবা ভাবতেই পারছে না, ছেলে এমন কাজ করতে পারে। শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয় ওয়েব কুপার বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়ের ভেতরের ক্যাম্পাস চত্বর। গাড়িতে চেপে বাইরে বেরোনোর সময় শিক্ষা মন্ত্রীর(Educatipn Minister) গাড়ি আটকানোর চেষ্টা হয়।

জোরে গাড়ি চালালে গাড়িতে ইট পাটকেল ছোড়া হয়। এক ছাত্র পড়ে গিয়ে মারাত্মকভাবে জখম হন এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়(Jadavpur Univercity) ভিতরের ক্যাম্পাস এলাকায়। আগুন লাগিয়ে দেওয়া হয় শিক্ষা বন্ধুর অফিসে। তদন্তের নেমে কলকাতা পুলিশ যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনী মোঃ সাহিল আলীকে গ্রেফতার করে। ধৃত সাহিল বর্তমানে একটি বেসরকারি তথ্য প্রযুক্তি সংস্থায় কর্মরত রয়েছেন । যাদবপুরের বিজয়গড়ের গলফ গ্রীন(Golef Green) এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকেন। সাহিল এর বাবা নওশাদ আলি একজন পাথর ব্যবসায়ী। শনিবার রাত সাড়ে নটা নাগাদ তার সাথে ছেলের শেষ কথা হয়েছিল তার পর থেকে ছেলেকে ফোনে পাচ্ছিলেন না রবিবার সকালে কথা বলতে পারেনি ছেলের সঙ্গে মোবাইলের সুইচ অফ ছিল। তিনি দাবি করেন তার ছেলে পড়াশোনা খুব ভাল কোন দিন কোন খারাপ কাজের রেকর্ড নেই চার বছর যাদবপুরে পড়েছে বিটেক পাস করে এখন আইটি কোম্পানিতে চাকরি করছে কি করে এই ঘটনায় তার ছেলে যুক্ত হল তা তিনি বুঝে উঠতে পারছেন না।

সাহিল কাঁইজুলি হাই স্কুলের ছাত্র। ১২ ক্লাস পাস করে সেখান থেকে বেরিয়ে ছিল সাহিল। সাহিলকে পড়িয়েছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক ইমানুল হক। তিনিও ভাবতে পারছেন না কি করে তার ছাত্রকে ডেমোক্রেটিক ইউথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের এক সমর্থককে বিনয় সিং নামে একজনের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হল। শিক্ষা বন্ধুর অফিস ভাঙচুরের ঘটনায় ১৮ জনের নামে অভিযোগ দায়ের হয়েছে। যাদবপুরে ভাঙচুর ও গোলমাল পাকানোর জন্য ৭ জনের নামে অভিযোগ হয়েছে। কলকাতা পুলিশ দুটি স্বত:প্রণোদিত মামলার রুজু করেছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]