Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নকল সোনার কারবার করতে গিয়ে পুলিশের জালে আগ্নেয়াস্ত্র সহ ১ দুষ্কৃতী

বাজেয়াপ্ত করা হয় ৩০০ টি জাল সোনার কয়েন, ওই ব্যবসায়ীর কাছ থেকে নেওয়া ১ লক্ষ ১৫ হাজার টাকা, ১ টি আগ্নেয়াস্ত্র সহ ২ টি কার্তুজ।

Share:

নিজস্ব প্রতিনিধি : নকল সোনা আসল বলে গছিয়ে দিতে গিয়ে পুলিশের জালে ১ দুষ্কৃতী। ধৃতের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩০০ টি নকল সোনার কয়েন (FAKE GOLD COIN), ১ লক্ষ ১৫ হাজার টাকা (MONEY), ১ টি আগ্নেয়াস্ত্র  ও ২ টি কার্তুজ (ARMS)। ধৃতের নাম শেখ আশরাফুল। এর আগেও ওই প্রতারণা চক্রের শিকার হয়েছে একাধিক জন। বাকিদের খোঁজে চলছে তল্লাশি।

পুলিশ (POLICE) সূত্রে জানা গিয়েছে, নকল সোনাকে আসল বলে বিক্রি করে টাকা হাতিয়ে নেওয়াই কারবার ছিল ওই চক্রের। পুলিশ এদিন ওই ব্যবসায়ীর কাছ থেকে আশরাফুলের হাতিয়ে নেওয়া ১ লক্ষ ১৫ হাজার টাকাও উদ্ধার করেছে। সেই সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে বেআইনি আগ্নেয়াস্ত্র।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বীরভূমের সাঁইথিয়া থানার কল্যাণপুরের বাসিন্দা শেখ আশরাফুল। তাঁর সঙ্গে যোগাযোগ হয় দক্ষিণেশ্বরের এক ব্যবসায়ীর। কথা হয় সোনা লেনদেনের। টাকার বিনিময়ে বিপুল পরিমাণে সোনার কয়েন নিতে দক্ষিণেশ্বরের ব্যবসায়ী (BUSINESS MAN) গিয়েছিলেন সাঁইথিয়া থানার ডেকড্ডা গ্রামে। সূত্রের খবর, বেআইনি লেনদেনের খবর গোপন সূত্রে পেয়েছিল পুলিশ। তাই গোপনে চালানো হয়েছিল অভিযান। সোনার কয়েন লেনদেনের সময় পুলিশ দেখতে পায় আশরাফুল। তখন পালানোর চেষ্টা করে। তবে তাতে লাভ হয়নি। পুলিশের হাতে ধরা পড়ে যায় পাচারকারী। তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত করা হয় ৩০০ টি জাল সোনার কয়েন, ওই ব্যবসায়ীর কাছ থেকে নেওয়া ১ লক্ষ ১৫ হাজার টাকা। তাকার বান্ডিলের বেশির ভাগ টাকা ২০০ ও ১০০ টাকা। তল্লাশি চালিয়ে পাওয়া যায় ১ টি আগ্নেয়াস্ত্র সহ ২ টি কার্তুজ। জানা গিয়েছে, কোনও বৈধ কাগজ নেই ওই আগ্নেয়াস্ত্রের।

স্থানীয় থানা সূত্রে জানা গিয়েছে, এর আগেও একইভাবে প্রতারণা করেছে ওই চক্রটি। এই চক্রের ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তল্লাশি চলছে এই ঘটনায় আরও কে বা কারা জড়িত তা জানতে।  কতজনের কাছ থেকে কত টাকা কী ভাবে হাতানো হয়েছে, তাও জানা হচ্ছে। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00