Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কৃষ্ণনগর কাণ্ডে বনধ ডাকল অর্জুন সেনা, ট্রেন আটকে চলল বিক্ষোভ

Share:

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহের ব্যস্ততম দিনে আচমকা বন্ধের ডাকে কার্যত হয়রানির শিকার হলেন সাধারণ মানুষ। কৃষ্ণনগরের তরুণীর রহস্যমৃত্যুর(Krishnanagar Death Case) প্রতিবাদে গেরুয়াপন্থী সংগঠন ‘অর্জুন সেনা’(Arjun Sena Strike) রীতিমতো গায়ের জোরেই এই বন্ধের সূচনা করেন। বনধ সফল করার উদ্দেশ্যে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন অর্জুন সেনারা। ভিড় বাড়তে থাকলে রাস্তায় যানজটের সৃষ্টি হয়। এর ফলে নিত্যযাত্রীদের সমস্যায় পড়তে হয়েছে। শুধু রাস্তা আটকেই থেমে থাকেনি এই সংগঠন। কৃষ্ণনগর স্টেশনে(Krishnanagar Station) সকাল সাতটার শিয়ালদাগামী লোকালের সামনে লাইনের ওপর বসে পড়ে ট্রেন অবরোধের চেষ্টা করে তাঁরা। এর ফলে কিছুক্ষণের জন্য স্বাভাবিক ট্রেন চলাচল ব্যাহত হয়। এরপর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুনঃ উৎসবের মরশুমে দেদার ব্যাঙ্ক প্রতারণা, কিভাবে পাতা হচ্ছে ফাঁদ!

ঘটনার সূত্রপাত কৃষ্ণনগরের এক তরুণীর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে। অর্ধদগ্ধ ও অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার হয়েছে তাঁর দেহ। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা এখনও জানা যায়নি। তবে তরুণীর প্রেমিককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় পুলিশের প্রাথমিক অনুমান, প্রেমজনিত ঘটনার কারণেই এই মৃত্যু। যদিও তদন্ত এখনও চলছে। ইতিমধ্যেই জানা গিয়েছে, ওই দিন রাত দশটা নাগাদ প্রেমিকের সঙ্গে তাঁর ব্রেক-আপ হয়। বিচ্ছেদের কষ্ট সহ্য করতে না পেরেই পাশের পুজো মণ্ডপ থেকে কেরোসিন ও দেশলাই জোগাড় করে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করে ওই তরুণী। যদিও এই বিষয়টি মানতে নারাজ তরুণীর বাবা-মা।

আরও পড়ুনঃ ‘কন্নড় শিখুন’, স্থানীয় ভাষা শেখানোর দায়িত্বে আগ্রহী এক অটোচালক

মৃতার বাবা-মায়ের দাবি, তাঁদের মেয়ের মৃত্যুর ঘটনাকে জোর করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হচ্ছে। এই মৃত্যুর পিছনে অন্য কোনও প্রভাবশালীর হাত রয়েছে। পুলিশের তরফ থেকে কিছু কাগজ না পড়িয়েই সেখানে সই করানোর চেষ্টা হয়েছিল। যদি মেয়ের মৃত্যু স্বাভাবিক হয় তাহলে কেসটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে কেন? যদিও আসল ঘটনা কি তা জানার চেষ্টায় রয়েছে স্থানীয় পুলিশ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00