Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাংলার ৯৬টি বেসরকারি B.ED কলেজের অনুমোদন বাতিল, সঙ্কটে ২০ হাজার পড়ুয়া

রাজ্যের ৯৬টি বেসরকারি B.ED কলেজের অনুমোদন বাতিল করে দিল Baba Saheb Ambedkar Education University। সঙ্কটে পড়ুয়া থেকে শিক্ষক ও শিক্ষাকর্মীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার(Bengal) বুকে উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা বড়সড় ধাক্কা নেমে এসেছে। রাজ্যের ৯৬টি বেসরকারি B.ED কলেজের(Private B.ED College) অনুমোদন বাতিল করে দিয়েছে Baba Saheb Ambedkar Education University। এর জেরে প্রায় ২০ হাজার পড়ুয়া(Students) এবং ৫ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর(Teachers and College Workers) ভবিষ্যৎ চূড়ান্ত অনিশ্চিত হয়ে পড়েছে। তবে ওই ৯৬টি কলেজের বাইরে ১৪টি কলেজকে অনুমোদন দেওয়া হয়েছে। প্রথম থেকেই Baba Saheb Ambedkar Education University কর্তৃপক্ষ দাবি করে আসছিল, ২৫৩টি কলেজকে বিভিন্ন খামতির কারণে তারা অনুমোদন দিতে পারেনি। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা এবং আন্দোলন পাশাপাশি চালিয়ে যাচ্ছিল কলেজ মালিক সংগঠন। মামলার জেরে কিছু কলেজকে ধাপে ধাপে অনুমোদন দেওয়া শুরু হয়। এছাড়া বিশ্ববিদ্যালয় জানিয়েছিল, শিক্ষক সংখ্যা, তাঁদের দেয় বেতনের হিসেব এবং অন্যান্য পরিকাঠামোর হিসেব দিয়ে আবেদন জানালে শর্তসাপেক্ষে অনুমোদন দেওয়া হবে

গতকাল অর্থাৎ মঙ্গলবার Baba Saheb Ambedkar Education University কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে রাজ্যের ৯৬টি বেসরকারি B.ED কলেজের অনুমোদন বাতিল করে দিয়েছে। এর জেরে বেশ কিছু প্রশ্নও উঠছে। প্রশ্ন উঠছে, যে সব কারণ দেখিয়ে এই কলেজগুলির অনুমোদন বাতিল করা হয়েছে তার মধ্যে কোন শর্তগুলি রাতারাতি পূরণ করতে পেরেছে অনুমোদন পাওয়া ১৪টি কলেজ? রাতারাতি তাঁরা এমন কী পরিকাঠামো বৃদ্ধি করে ফেলল যার ভিত্তিতে তাঁরা অনুমোদন পেয়ে গেল? একধাক্কায় ৯৬টি কলেজের অনুমোদন বাতিল করে দিয়ে ২০ হাজার পড়য়া এবং ৫ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর ভবিষ্যৎ অনিশ্চিয়তার দিকে ঠেলে দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোন বিশ্বজয় করে ফেললো? সব থেকে বড় কথা যে ১৪টি কলেজ অনুমোদন পেয়েছে তাঁরা কিন্তু এবছর আর ছাত্রছাত্রী ভর্তি করতে পারছে না। কারণ, ছাত্র ভর্তির মেয়াদ মাস পাঁচেক আগেই শেষ হয়ে গিয়েছে। ওয়াকিবহাল মহলের দাবি, এ বিষয়ে আগেভাগেই সিদ্ধান্ত নেওয়া গেলে ছাত্রছাত্রী এবং শিক্ষক-শিক্ষাকর্মীদের অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়তে হতো না। যদিও কলেজ মালিক সংগঠনের আশা কলকাতা হাইকোর্টের মাধ্যমে আগামী দিনে এই ৯৬টি কলেজের অনুমোদন মিলবে।

বিজেপি ক্ষমতা কেন্দ্রিক পার্টি, বাঙালিকে শেষ করতে চাইছে, কটাক্ষ শিক্ষামন্ত্রীর

অগস্টেই বিজ্ঞপ্তি কমিশনের, ইন্টেনসিভ রিভিশন এবার বাংলায়!

২০০৩’এর তালিকার ভোটারদের সন্তানদের বাবা-মায়ের নথি লাগবে না, জানাল কমিশন

ব্রাত্যই রয়ে গেলেন উল্লাসকর-বারীনরা, সেলুলার জেলে বসবে না বাঙালি বিপ্লবীদের মূর্তি

কল আছে, জল নেই, এমন ৫ লক্ষ বাড়িতে ডিসেম্বরেই পৌঁছে যাবে সংযোগ

সিবিআই আদালতে জামিনের আবেদন জানালেন পার্থ, ১৩ নভেম্বর হবে শুনানি

রেশনের স্টকে গরমিল হলেই নামবে জরিমানার খাঁড়া, কড়া পদক্ষেপ রাজ্যের

সিভিকদের পক্ষেই সুপ্রিম কোর্টে আজ হলফনামা দেবে রাজ্য সরকার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00