Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ডিগবাজি কাজলের, চাপে পড়ে কেষ্টকে বললেন ‘রাজনৈতিক গুরু’  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বীরভূম জেলার তৃণমূলের কোর কমিটিতে অন্তর্ভুক্ত হলেন অনুব্রত মণ্ডল। শনিবার ছিল বীরভূমে কোর কমিটির বৈঠক। আর সেখানেই  একসঙ্গে অনেকদিন পর একসঙ্গে দেখা গেল অনুব্রত এবং কাজল শেখকে। শুধু তাই নয় বীরভূমের জেলা পরিষদের সভাধিপতির মুখে  শোনা গেল কেষ্ট বন্দনা। 

কোর কমিটির  বৈঠক শেষ হতেই সাংবাদিক সম্মেলন করেন কাজল শেখ। আর তখনই তিনি বলেন,’ কেষ্টদার হাত ধরেই রাজনীতিতে আসা। তিনি আমার রাজনৈতিক গুরু এবং অভিভাবক। আমাদের মধ্যে কোথাও কোনও দ্বন্দ্ব নেই।  একসঙ্গে চলব এবং একসঙ্গে   কাজ করতে হবে।‘ বলা বাহুল্য, এদিনের কোর কমিটির বৈঠকে ছয়  সদস্য অনুব্রতকে মধ্যমণি করে বসেছিলেন। তবে জানা গিয়েছে, বৈঠকে সময় খুবই অল্প কথা বলেছিলেন কেষ্ট।

অন্যদিকে বৈঠক প্রসঙ্গে সিউড়ির বিধায়ক তথা কোর কমিটির আহবায়ক বিকাশ রায় চৌধুরী জানিয়েছেন, ‘ কেষ্ট বীরভূমের জেলা সভাপতি তার সাথেই কোর কমিটির চেয়ারপার্সন হয়ে থাকবেন। সকলকে একসাথে নিয়ে চলার ব্যাপারে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। এবার থেকে প্রত্যেক মাসে কোর কমিটির বৈঠক করা হবে। আগামী ১৫ ই ডিসেম্বর রামপুরহাটে হতে চলেছে পরবর্তী কোর কমিটির বৈঠক ।‘ বলা বাহুল্য, তৃণমূলের শক্ত ঘাঁটি হল বীরভূম । তবে গরু পাচার কাণ্ডে কেষ্ট গ্রেফতার হতেই এই কোর কমিটির দায়িত্ব পায় কাজল শেখ-সহ অন্যান্যরা। আর এবার জেল থেকে মুক্তি হতেই এই কমিটির দায়িত্ব সামলাতে চলেছেন অনুব্রত মণ্ডল।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00