রেল কর্তৃপক্ষের গাফিলতিতে ট্রেনের ধাক্কায় আহত ব্যক্তির মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি,হাওড়া: রেল কর্তৃপক্ষের গাফিলতির কারনেই মৃত্যু এক ব্যক্তির। এমনটাই চাঞ্চল্যকর অভিযোগ মৃতের পরিবার সহ রেল যাত্রীদের। হাওড়া আমতা রুটের ডাঁসি ষ্টেশনের ধারেই ট্রেনের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় পড়ে ছিলেন এক ব্যক্তি। রেল যাত্রীরা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ডাঁসি ষ্টেশনের(Dashi station) রেল কর্তৃপক্ষের কাছে সাহায্য চেয়েও পায়নি, তাই তাঁরা ঠিক করেন বড়গাছিয়া ষ্টেশনে নামিয়ে হাসপাতালে নিয়ে যাবেন।

অভিযোগ, বড়গাছিয়া ষ্টেশনে(Bargachia Station) এসে ষ্টেশন মাস্টারকে বিষয়টি বললে, উনি ব্যক্তিটিকে নামানোর জন্য লোক পাঠান, তারপরেও কীভাবে ট্রেনটি ওই ব্যক্তিকে আমতায় নিয়ে চলে যায়, প্রশ্ন তুলেছেন রেল যাত্রীরা। মৃতের পরিবার ও রেল যাত্রীরা দাবি করেন, ওই ব্যক্তিকে বড়গাছিয়া নামিয়ে হাসপাতালে নিয়ে গেলে বাঁচানো সম্ভব হতো। তা না করে, তাঁকে আমতায়(Amta) নিয়ে যায় এবং বিশ্বজিৎ চট্টোপাধ্যায় নামের ওই ব্যক্তি প্রাণ হারান। রেল যাত্রীরা ও পরিবারের লোকজন এরপর ষ্টেশন মাস্টারকে ঘিরে বিক্ষোভ দেখান। এত বড়ো একটা ভুল কীভাবে করেন, প্রশ্ন তুলেছেন তাঁরা। বারংবার রেলের গাফিলতির কারনে প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের, তার দায় কে নেবে ? প্রশ্ন তুলেছেন রেল যাত্রীরা।

পরিবার সূত্রে জানা গিয়েছে, হুগলি জাঙ্গীপাড়া থানার ভাণ্ডারদহ এলাকার বিশ্বজিৎ চট্টোপাধ্যায়(Biswajit Chatterjee) নামের ওই ব্যক্তি প্রতিদিন হাওড়া অঙ্কুরহাটির একটি বেসরকারি কোম্পানীতে কাজের সূত্রে যাওয়া আসা করতেন। এইভাবে তাঁর মৃত্যুর খবর পাবেন ভাবতেই পারেননি তাঁরা। দেহটি রেলের তরফ থেকে আমতা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দেহটি ময়না তদন্তের জন্য নিয়ে যায় আমতা থানার(Amta P.S.) পুলিশ।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]