Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিশেষভাবে সক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিশেষভাবে সক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ।  বিজেপি নেতার বিরুদ্ধে এই ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বুধবার মহিষাদল থানার চক গাজীপুর এলায়। অভিযুক্ত বিজেপির বুথ সভাপতি বলে জানা গিয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানার চক গাজিপুর এলাকায়। এই ঘটনায়  মহিষাদল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম গোপাল দাস। অভিযোগ, বুধবার বিকেলে মহিলাকে একা পেয়ে বাড়ির থেকে খানিক দূরে ধর্ষণ করে অভিযুক্ত। ঘটনা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানিয়েছে।

এই ঘটনায়  মহিষাদল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। শুধু স্থানীয়রা নয়, অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছে শাসকদলও। একজন বিশেষভাবে সক্ষম মহিলাকে ধর্ষণের ঘটনা হীন মানসিকতার পরিচয় দেয় বলেই ধারণা রাজনৈতিক মহলের।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00