Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফের রাজ্যে খুন তৃণমূল কর্মী, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের রাজ্যে খুন হলেন এক তৃণমূল কর্মী। বাড়ি থেকে ফেরার পথে খুন করা হয়েছে তাঁকে। ছুড়িকাঘাতে মৃত্যু হয়েছে ওই তৃণমূল কর্মীর। নৃশংস এই ঘটনাটি ঘটেছে বর্ধমানে।

পুলিশ সূত্রে খবর, মৃত ওই তৃণমূল কর্মীর নাম শুভাশিস মহন্ত (৪৮)। কার্তিকের বাড়ি বর্ধমানের ইছলাবাদ এলাকায়। জানা গিয়েছে, শনিবার গভীর রাতে তৃণমূল কর্মী শুভাশিস মহন্ত পরবীরহাটা শ্রীপল্লী এলাকায় একটি হোটেল থেকে খাবার নিয়ে বাড়ি ফিরছিল। তখন শঙ্কর ঘোষ নামে এক ব্যক্তি তাঁকে মারধর করে। দুজনের মধ্যে বচসা শুরু হয়। বচসার সময় ছুরি দিয়ে আঘাত করা হয় শুভাশিসকে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন শুভাশিস।সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষঁণা করেন।

স্থানীয় বাসিন্দাদের মতে, অসামাজিক কাজে প্রতিবাদ করায় ওই তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ উঠেছে। মৃত তৃণমূল কর্মীর মা মন্দিরা মাহান্ত জানান, সক্রিয় তৃণমূল কর্মী হিসাবে পরিচিত ছিল শুভাশিস। এর আগেও শঙ্করের সঙ্গে তাঁর ঝামেলা হয়েছে। এলাকার বিভিন্ন অসামাজিক কাজের প্রতিবাদ করত শুভাশিস। আসলে অসামাজিক কাজের প্রতিবাদ করার জন্যই তাঁকে খুন করা হয়েছে। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা করছি। ইতিমধ্যে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনার পিছনে কোনও রাজনৈতিক চক্রান্ত রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

সোমেই পুরোপুরি থামবে যুদ্ধ! পাকিস্তানে দ্বিতীয় দফার বৈঠকে বসছে আমেরিকা-ইরান

0:00