Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পুরসভার প্রকল্পে দুর্নীতি, তলব অধিকারী পরিবারের ২ সদস্যকে

অভিযোগের তির শুভেন্দু অধিকারীর এক দাদা ও ভাতৃবধূর দিকে। এক অভিযুক্তদের নাম, কৃষ্ণেন্দু অধিকারী। অপর অভিযুক্ত দিব্যেন্দু অধিকারীর স্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও দুর্নীতির অভিযোগ উঠল অধিকারী পরিবারের বিরুদ্ধে। দুর্নীতির অভিযোগ শুভেন্দু অধিকারীর (SUVENDU ADHIKARY) পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে। এই ঘটনায় ফের অস্বস্তিতে পড়েছে বঙ্গ বিজেপি (BJP)। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ইতিমধ্যেই পাঠানো হয়েছে নোটিশ।

মঙ্গলবার জানা যায়, শুভেন্দু অধিকারীর পরিবারের ২ সদস্যকে নোটিশ পাঠানো হয়েছে পুলিশের (POLICE) পক্ষ থেকে। তলব করা হয়েছে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে। অভিযোগ, কাঁথি পুরসভার (CONTAI MUNICIPALITY) বাতিস্তম্ভ লাগানোয় দুর্নীতি করা হয়েছে। অভিযোগের তির শুভেন্দু অধিকারীর এক দাদা ও ভাতৃবধূর দিকে। এক অভিযুক্তদের নাম, কৃষ্ণেন্দু অধিকারী। অপর অভিযুক্ত দিব্যেন্দু অধিকারীর স্ত্রী। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই পাঠানো হয়েছে নোটিশ। অভিযুক্তদের জেরা করা হবে। এই প্রসঙ্গে দিব্যেন্দু অধিকারী বলেন, এখনও পর্যন্ত কোনও নোটিশ পায়নি অধিকারী পরিবার। উল্লেখ্য, এই অভিযোগ উঠেছিল ১ বছর আগেই। 

উল্লেখ্য, এর আগে সারদা কর্তা সুদীপ্ত সেন দাবি করেছিল, কাঁথি পুরসভায় ৫০ লক্ষ টাকা জমা করেছিল সুদীপ্ত। বহুতল নির্মাণের জন্যই এই বিপুল অঙ্কের টাকা জমা দিতে হয়েছিল বলে দাবি। আরও দাবি, বহু লক্ষ টাকা খরচ করে তৈরি করে দিয়েছিল লেবার হাট। সারদাকর্তার অভিযোগ, এতকিছুর পরেও কাঁথি পুরসভা বহুতলের প্ল্যান পাশ করাননি শুভেন্দু।

এদিন সুদীপ্তর দাবি, এর আগের চিঠিতে মুকুল ও অধীররঞ্জনের নাম দিয়েছিল সে। দ্বিতীয় চিঠিতে শুভেন্দুর নাম রয়েছে বলে দাবি সারদাকর্তার। এরপরেই বলেন, ৫০ লক্ষ টাকা নিয়ে সব কাজ করালেও বিল্ডিংয়ের প্ল্যান পাশ করাননি শুভেন্দু। আরও দাবি, এর আগেও কাঁথি পুরসভায় টাকা জমা করেছিল সুদীপ্ত, দাবি এমনটাই। দাবি, শুভেন্দু আগেও নিয়েছিলেন ৯০ লক্ষ টাকা। এরপরে সারদা কর্তা সুদীপ্ত সেনের দাবি, শুভেন্দু অধিকারী শুধু নন। টাকা নিয়েছিলেন শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীও।  

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00