Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সময় শেষ, তাও কেন চলবে পৌষমেলা? পুলিশ সহ মাঠে হাজির কাজল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ- শেষ হয়ে গিয়েছে সময়সীমা। তারপরেও দেদার চলছে পৌষমেলা। সাথে জমছে মানুষের ভিড়। সময় পেরিয়ে গেলেও কেন চলছে এই মেলা? প্রশ্ন তুলে পুলিশ নিয়ে সটান মাঠে হাজির হলেন জেলা সভাধিপতি কাজল শেখ।

২৩ তারিখ থেকে ২৮ তারিখ পর্যন্ত মেলা চলার কথা ছিল। অর্থাৎ, ৬ দিনের জন্য ছিল খাতায়-কলমে অনুমতি। কিন্তু, মেয়াদ শেষ হলেও এখনও মেলার মাঠে খোলা রয়েছে অধিকাংশ দোকান। যদিও প্রশাসনের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল কোনও ভাবেই বেধে দেওয়া গাইডলাইনের অমান্য করা যাবে না। কিন্তু, তারপরেও মেলা চলায় চাপানউতোর তৈরি হয়েছে প্রশাসনিক মহলে।

আজ সকালে পুলিশ নিয়ে ময়দানে যান কাজল শেখ। কথা বলেন দোকানদারদের সঙ্গে। নির্দেশ পেয়ে তড়িঘড়ি বন্ধ করা হয় অনেক দোকানই। ফাঁকা করা হয় মাঠ। পুরো এলাকা ঘুরে দেখেন পুলিশ কর্তারাও। কাজল শেখ জানান, “আমাদের সবরকমেরই আছে। কোনও কোনও ক্ষেত্রে কিছু রূপ দেখানোর প্রয়োজন পড়ে। দোকানদারদের কাল রাতেই উঠে যেতে বলা হয়েছিল। বিশ্বভারতী কর্তৃপক্ষ, ট্রাস্ট, পুলিশের পক্ষ থেকে অনুরোধও করা হয়েছিল। রাত ১২টার পর যাতে আর কেউ না থাকে সে কথা বলা হয়েছিল। কয়েকটা দোকান খোলা ছিল। তাঁদের বন্ধ করার কথা বলা হয়েছে। কারণ আমাদের আগের মিটিংয়ে ঠিক হয়েছিল যাঁরা কথা শুনবে না তাঁদের ব্ল্য়াকলিস্ট করা হবে। প্রয়োজনে পুলিশ-প্রশাসন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

প্রসঙ্গত, শীতকাল সাথে অন্তরঙ্গ ভাবে জুড়ে আছে বীরভূমের পৌষমেলা। হাতের নানা রকমের কাজ সহ বাউল গান, সব কিছুতেই মধুর হয়ে ওঠে গোটা পরিবেশ। তাই এই সুমধুর পরিবেশ থেকে ছুটে আসেন সাধারণ মানুষ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00