পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি, উত্তরবঙ্গের আকাশে চক্কর কাটছে রাফাল

Share:

নিজস্ব প্রতিনিধি: কাশ্মীরের পেহেলগাঁও হত্যাকাণ্ডে শোকাহত সকলে। পহেলগাঁওয়ে হামলা নাড়িয়ে দিয়েছে গোটা পৃথিবীকে। ধর্ম দেখে দেখে হত্যা করা হয়েছে নিরীহ মানুষদের। তবে ইতিমধ্যেই প্রত্যাঘাতে নেমেছে ভারত। জম্মু-কাশ্মীরের সমস্ত এলাকায় চালানো হচ্ছে চিরুনি তল্লাশি। এই হামলার পর নিরাপত্তায় বিন্দু মাত্র ফাঁক রাখতে চায় না কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক।  জঙ্গি দমনে স্থল, জল কোনও পথকেই নিরাপত্তাতে মুড়তে ছাড়ছে না তাঁরা।

এবার আকাশপথেও নজর রাখতে উড়ছে রাফাল। বিশেষজ্ঞদের মতে, যখন পাকিস্তানের সঙ্গে ‘কূটনৈতিক যুদ্ধে’ নেমেছে ভারত, সেই আবহে তাদের ‘বন্ধু’ চিনকে কিন্তু ভুলে গেলে চলবে না। মাথার উপরে বসে, হাতের কাছে রয়েছে ‘চিকেনস নেক’। সুতরাং, সেখানে প্রয়োজন পাহারা।

এবার এই ‘টহলদারি’ জল্পনার মাঝেই উত্তরবঙ্গের আকাশপথে প্রাথমিক মহড়া শুরু করে দিয়েছে ভারতীয় বায়ুসেনা। বাগডোগরা, হাসিমারার বায়ুসেনা ছাউনিতে বেড়েছে তৎপরতা। উত্তরবঙ্গের আকাশে দেখা মিলছে রাফাল যুদ্ধবিমানের। এছাড়াও অসম ও অরুণাচলের ঘাঁটিতেও বাড়ানো হয়েছে টহলদারি। সেনা সূত্রে খবর, ‘আক্রমণ’ নামে এই সামরিক মহড়া শুরু করেছে তারা। উত্তরবঙ্গ ছাড়াও হরিয়ানার অম্বলা এয়ারবেস থেকে দেখা গিয়েছে রাফাল, সুখোইদের উড়ে যেতে। তবে এটা শুধুই একটা রুটিন সামরিক মহড়া, এর সঙ্গে ‘প্রত্যাঘাতের’ কোনও সম্পর্ক নেই বলেই জানানো হয়েছে সেনা তরফে।

উল্লেখ্য, একাংশের অবসরপ্রাপ্ত সেনাকর্তাদের দাবি, চিনকে বিশ্বাস করা কঠিন। দেশ যখন পাকিস্তানের দিকে নজর দিয়ে রেখেছে, সেই আবহকে কাজে লাগিয়ে কিছু ‘বিপদ’ ঘটাতে পারে তারা। তাছাড়া, পাকিস্তানের সঙ্গে যদি যুদ্ধপরিস্থিতি তৈরি হয়, সেই সময় চিন থেকেও আক্রমণের সম্ভাবনা রয়েছে। ফলে সব রকম প্রস্তুতি আগেভাগেই নিয়ে রাখতে হবে। এমনকি, সেক্ষেত্রে তারা বাংলাদেশের মাটিকেও ব্যবহার করতে পারেন বলেও দাবি করেন এক অবসরপ্রাপ্ত সেনা কর্তা।

অবশ্য যুদ্ধ আদৌ হবে কি না, সেই নিয়েও সন্দেহ প্রকাশ করছেন অবসারপ্রাপ্ত সেনাকর্তা রাকেশ বালি। তিনি বলেন, ‘যুদ্ধ হবে বলে মনে করছি না। দুর্বল দেশ পাকিস্তান। ওরা যুদ্ধ চায় না। কিন্তু এই এলাকা অত্যন্ত স্পর্শকাতর। একদিকে চিন আছে। অন্যদিকে বাংলাদেশ। বাংলাদেশের মাটি ব্যবহার হতে পারে। তাই সতর্ক থাকাটাই শ্রেয়।’

দেখে নিন কোন কোন সীমান্তে বাড়তি নজর রাখা হচ্ছে

ওয়াকিবহাল মহলের জানাচ্ছেন, নাথুলা ছাড়াও বিস্তীর্ণ চিন সীমান্ত ও বাংলাদেশ সীমান্ত দুটোই অত্যন্ত স্পর্শকাতর। শত্রুরা মিলেমিশে সেখানে একাকার। ফলে চ্যালেঞ্জ রয়েছে। বেশ কিছু এলাকায় চিনের তৎপরতা রয়েছে। অন্যদিকে, বাংলাদেশের মাটিও পাকিস্তান সেনারা কাজে লাগাতে পারে বলে মনে করা হচ্ছে।

পুজোয় বাজেটের মধ্যে ঘুরে আসুন উত্তরবঙ্গে, রইল বিশেষ পরামর্শ

ছুটি মাত্র চারদিন, পুজোর ঠিকানা হোক এই তিন পাহাড়ি গ্রাম

‘এত সহজেই ভুলে গেলেন..’, BCCI-কে খোঁচা পহেলগাঁওয়ে নিহত শুভমের স্ত্রীর

২৩ অগস্ট পর্যন্ত পাকিস্তানি বিমানের জন্য আকাশসীমা বন্ধ করল মোদি সরকার

পহেলগাঁও হামলায় জড়িত পাক জঙ্গি সংগঠনকে ‘সন্ত্রাসবাদী’র তকমা ট্রাম্প প্রশাসনের

রাজ্য জুড়ে তীব্র তাপপ্রবাহ, চলতি সপ্তাহে ২দিন বন্ধ থাকছে স্কুল

সাঙ্ঘাতিক! পর্নোগ্রাফিক সাইটে পহেলগাঁও হামলায় শহীদ বায়ুসেনার স্ত্রীর মুখ, গ্রেফতার ২

উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগ সামাল দিতে বিশেষ দল গঠন নবান্নের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]