Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মিরাকল! নিখোঁজের কুড়ি বছর পর গঙ্গাসাগরে মিলল খুলনার গৃহবধূর সন্ধান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জীবন থেকে চলে গিয়েছে কুড়ি বছর । খোঁজ মেলেনি স্ত্রীর। অবশেষে গঙ্গাসাগর থেকে সন্ধান মিলল খুলনার বধূর।    ইতিমধ্যেই স্ত্রীকে ফিরে পেতে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকের দফতরকে চিঠিও লিখেছেন খুলনায় থাকায় গৃহবধূর স্বামী লঙ্কেশ্বর গোলদার। । জানা গিয়েছে, খুলনার বধূ অর্চনা বাংলাদেশের বাসিন্দা। পেশায় তিনি একজন প্যারামেডিক্যাল মহিলা কর্মী।

ছেলে- মেয়ে এবং স্বামীকে নিয়ে অর্চনার ছিল সুখের সংসার। অসুস্থ, প্রতিবন্ধী মেয়েকে বাড়িতে রেখে নিজে চিকিৎসা করেছিলেন। আচমকাই মৃত্যু হয় মেয়ের। এরপর পরিবারের গঞ্জনা সহ্য করতে না পেরে বেরিয়ে পড়েছিলেন অর্চনা। ঘুরে বেড়াতেন বিভিন্ন তীর্থস্থানে। কিন্তু কী ভাবে ভারতে চলে আসা, তা আর তাঁর মনে নেই।  তবে  কপিল মুনির আশ্রম চত্বরে গত তিন-চার বছর ধরেই তিনি বসবাস করছেন বলে জানিয়েছেন অর্চনা ।

অন্যদিকে  অর্চনার স্বামী লঙ্কেশ্বর গোলদার তাঁর স্ত্রীকে ফিরে পেতে ২০ বছর ধরে  হন্যে হয়ে খুঁজতে থাকেন। অবশেষে গঙ্গাসাগরে মিলল স্ত্রীর সন্ধান। তাও আবার সাধিকার বেশে । সেইসময়  অর্চনার পরনে লাল শাড়ি, কপালে লম্বা তিলক, মাথায় জটা। তাঁকে  ইংরেজিতে কথা বলতে শুনে, ইংরেজিতে লিখতে দেখে আশ্রম চত্বরের লোকজনের সন্দেহ হয় । কিন্তু বারবার অর্চনাকে পরিচয় জিজ্ঞাসা করলে সে এড়িয়ে যেত । তবে আচমকাই অর্চনার খোঁজ পেয়ে গঙ্গাসাগরে গিয়ে তাঁর সঙ্গে কথা বলেন পশ্চিমবঙ্গ রেডিয়ো ক্লাবের সদস্যেরা । আর তখন সামনে আসে তাঁর আসল পরিচয় ।

বিপিএলে বিশ্বরেকর্ড, এক বলে ১৫ রান

‘শেখ হাসিনা ফিরে আসবে ‘,এবার ভেসে উঠল খুলনা স্টেশনের ডিসপ্লে বোর্ডে

৩৯ বছরে আট বিয়ে, স্বামীদের প্রতারণা করে গ্রেফতার কোটিপতি ঠগী

একাত্তরে মুক্তিযুদ্ধে হিন্দুদের নির্বিচারে খুনের অপরাধে ৬ জনের ফাঁসির আদেশ

কলেজ ছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত পুলিশ আধিকারিকের আত্মসমর্পণ

উত্যক্তের প্রতিকার চেয়ে পুলিশের ধর্ষণের শিকার কলেজ ছাত্রী

ঈদের আগে বিষাদের ছায়া, পথ দুর্ঘটনায় নিহত তিন

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00