Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কলেজ ছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত পুলিশ আধিকারিকের আত্মসমর্পণ

বিচারক সঙ্গে সঙ্গে জামিনের আর্জি খারিজ করে দিয়ে অভিযুক্ত পুলিশ আধিকারিককে জেল হেফাজতে পাঠান।

Share:

নিজস্ব প্রতিনিধি, খুলনা: বহুল চর্চিত কলেজ ছাত্রী (College Girl) ধর্ষণের ঘটনায় অভিযুক্ত পুলিশ ইন্সপেক্টর (Police Inspector) মঞ্জুরুল হাসান মাসুদ (Manjurul Hasan Masud) অবশেষে আত্মসমর্পণ করলেন। বুধবার দুপুরে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনা‌ল-১ এর বিচারক দিলরুবা সুলতানার (Dilrube Sultana) এজলাসে আত্মসমর্পণ করেন তিনি। বিচারক সঙ্গে সঙ্গে জামিনের আর্জি খারিজ করে দিয়ে অভিযুক্ত পুলিশ আধিকারিককে জেল হেফাজতে পাঠান।

ফেসবুকে এক যুবকের লাগাতার উত্যক্তের কারণে খুলনার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (PBI, Khulna)  ইন্সপেক্টর মঞ্জুরুল হাসান মাসুদের সাহায্য চান এক কলেজ ছাত্রী। সাহায্যের অছিলায় গত ১৫ মে দুপুর সাড়ে বারোটা নাগাদ ফোন করে ধর্মসভা মন্দিরের সামনে আসতে বলেন মাসুদ। সেখানে আসার পরে সাইবার ক্রাইম (Cyber Crime) অফিসে যাওয়ার কথা বলে মোটরসাইকেলে চাপিয়ে ওই ছাত্রীকে ছোট মির্জাপুরের একটি অফিসে নিয়ে যান। অফিস কক্ষে প্রবেশের সঙ্গে সঙ্গেই আচমকা অপরিচিত এক ব্যক্তি বাইরে থেকে দরজা বন্ধ করে। তার পরে জোরপূর্বক ওই ছাত্রীকে ধর্ষণ করেন। এমনকী ধর্ষণের ঘটনা কাউকে কিছু জানালে খুন করা হবে বলেও ওই কলেজ ছাত্রীকে হুমকি দেন। কোনও ক্রমে পালিয়ে খুলনা থানায় গিয়ে ধর্ষণের কথা জানায় ওই নির্যাতিতা।

অভিযোগ পাওয়ার পরেই ঘটনাস্থলে ছুটে গিয়ে নমুনা ও প্রমাণ সংগ্রহ করেন খুলনা থানার ওসি হাসান আল মামুন। কিন্তু অভিযুক্ত পুলিশ ইন্সপেক্টরকে ধরতে পারেননি। ঘটনার পরেই গা ঢাকা দিয়েছিলেন মাসুদ। পলাতক অবস্থায় গত ২৬ মে উচ্চ আদালত থেকে দুই সপ্তাহের আগাম জামিন পান। জামিনের শর্ত অনুযায়ী, এদিন নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন মাসুদ। জামিন চাইলেও অবশ্য তার সেই আর্জি খারিজ হয়ে যায়।  

ভারতের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি, চিন থেকে ১২টি j-10c যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

ধন্যি মেয়ে, এবার ডক্টরেট হলেন সৃজিত ঘরণী মিথিলা

বাংলাদেশ থাকা পাকিস্তানিদের ফেরত নেওয়ার দাবি জানাল ঢাকা, নীরব পাক বিদেশ মন্ত্রী

মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য ক্ষমা চাওয়া হবে না, সাফ জানালেন পাক বিদেশ মন্ত্রী

দেশত্যাগের বর্ষপূর্তির দিনেই প্রতীকি ফাঁসিতে ঝোলানো হলো শেখ হাসিনাকে

হায়রে বাংলাদেশ! শেখ মুজিবের ছবি টাঙানোয় বরখাস্ত প্রধান শিক্ষিকা

একাত্তরের মুক্তিযুদ্ধে পাক সেনাদের খুন-ধর্ষণকে সমর্থন ইউনূসের আইন উপদেষ্টার

রাষ্ট্রদ্রোহ মামলায় জেলবন্দি ইসকন সন্ন্যাসী চিন্ময় প্রভুর জামিন আর্জি ফের খারিজ

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00