Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দুয়ারে দুয়ারে রাজ্যের আধিকারিক, ঘোষণা নবান্নের

সূত্রের খবর, বিভিন্ন সরকারি দফতরের আধিকারিকরা এবার দুয়ারে দুয়ারে গিয়ে জনসংযোগ করবেন বলে জানিয়ে দিল নবান্ন।

Share:

নিজস্ব প্রতিনিধি:  রাজ্যে পঞ্চায়েত নির্বাচন আসন্ন। এবার নির্বাচনের আগে বড় ঘোষণা নবান্নের। সূত্রের খবর, বিভিন্ন সরকারি দফতরের আধিকারিকরা এবার দুয়ারে দুয়ারে গিয়ে জনসংযোগ করবেন বলে জানিয়ে দিল নবান্ন। সূত্র মারফত খবর, রাজ্যের সরকারি প্রকল্প নিয়ে সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি বুঝতে এবার তৈরি করা হচ্ছে নতুন ইউনিট। সরকারি প্রকল্প নিয়ে সাধারণ মানুষ কী ভাবছেন তা জানতে মূলত এই ইউনিট তৈরির দিদ্ধান্ত নবান্নের। ‘সিটিজেন রিলেশনশিপ ম্যানেজমেন্ট ইউনিট’ নামে এই ইউনিট তৈরি হবে বলে সূত্রের খবর। রাজ্য সরকারের আধিকারিকদের মতে, এই উদ্যোগের মাধ্যমে সাধারণ নাগরিকদের সঙ্গে সরকারি আধিকারিকদের একটা সম্পর্ক তৈরি হবে। এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে নবান্নের শীর্ষস্তরে বৈঠকও হয়েছে বলে জানা গিয়েছে।

সাধারণ মানুষের স্বার্থে একাধিক প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। স্বাস্থ্যসাথী থেকে কন্যাশ্রী প্রকল্প ব্যাপক সাফল্য পেয়েছে বাংলায়। উপকৃত হয়েছেন কয়েক কোটি বঙ্গবাসী। এবার সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষ কতটা পাচ্ছেন, পরিষেবা না পেলে অভিযোগ জানানোর পর আদৌ কাজ হচ্ছে কী না? সেই সব বিষয়ে তথ্য জানতে সরকারি আধিকারিকরা সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবেন। সাধারণ মানুষের অভিযোগ শোনার পাশাপাশি দ্রুত যাতে তার সমাধান সূত্র বেরিয়ে আসে সেই বিষয়েও উদ্যোগ নেবে এই বিশেষ ইউনিট। তবে এই ইউনিট কীভাবে কাজ করবে সেবিষয়ে সুস্পষ্ট নির্দেশিকা রাজ্যের জেলাগুলিকে নবান্নের তরফে পাঠিয়ে দেওয়া হবে বলে জান গিয়েছে।

প্রসঙ্গত রাজ্য সরকারের যে সমস্ত সামাজিক প্রকল্প গুলি রয়েছে তা নিয়ে বহু অভিযোগ জমা পড়েছে নবান্নে। আর সেই বিষয়টিকে মাথায় রেখে গোটা রাজ্যে পরিস্থিতি খতিয়ে দেখবেন সরকারি আধিকারিকরা। পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গেও কথা বলবেন তাঁরা। নবান্ন সূত্রে খবর, একজন দক্ষ আইএস অফিসারকে এই ইউনিটের দায়িত্ব দেওয়া হবে। প্রতি জেলায় পৃথক পৃথক ইউনিট তৈরি করা হবে বলে খবর।

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

0:00