Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পয়গম্বর বিতর্কে অশান্তি নিয়ে কড়া বার্তা এডিজির

জানানো হয়েছে, হিংসায় লিপ্ত ২০০- রও বেশি জনকে গ্রেফতার (ARREST) করা হয়েছে। সাফ বলেন, ‘কাওকে রেয়াত করা হবে না’।

Share:

নিজস্ব প্রতিনিধি: পয়গম্বর বিতর্কের প্রেক্ষিতে হিংসা ছড়িয়েছে হাওড়া, মুর্শিদাবাদ, নদিয়ার একাংশে। হিংসা দমনে কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য। নাবান্নে সোমবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন রাজ্যের এডিজি (ADG) (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম। হিংসায় যারা জড়িত তাদের কঠোর শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। জানানো হয়েছে, হিংসায় লিপ্ত ২০০- রও বেশি জনকে গ্রেফতার (ARREST) করা হয়েছে। সাফ বলেন, ‘কাওকে রেয়াত করা হবে না’।

সাংবাদিক বৈঠকে এডিজি বলেন, হিংসার সঙ্গে যুক্ত থাকা সকলের প্রতি কড়া পদক্ষেপ নেওয়া হবে। অভিযুক্ত ও ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হবে বলেও জানান তিনি। জানানো হয়েছে, গ্রেফতার করা হবে আরও বেশ কিছু জনকে। এডিজি বলেন, ছোট- বড় সব ধরণের ঘটনা ধরেই মামলা করা হচ্ছে। তিনি বলেন, হাওড়ায় ইন্টারনেট সংযোগ আবার ফিরিয়ে দেওয়া হলেও জারি থাকছে ১৪৪ ধারা। ৪৮ ঘণ্টায় নতুন করে কোনও ঘটনা ঘটেনি হাওড়া ও সংলগ্ন অঞ্চলে। তাঁর অনুরোধ, কেউ যেন গুজব না ছড়ায়। গুজব ছড়ালে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

সাংবাদিক বৈঠক করে তিনি বলেন,  অবরোধ, ভাঙচুর, ইট ছোঁড়া, অগ্নি সংযোগ সহ হিংসাত্মক ঘটনায় কাওকেই রেয়াত করা হবে না। রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য বলেন, হিংসার ঘটনায় ৪২ টি মামলা দায়ের করা হয়েছে। জার মধ্যে হাওড়াতেই ২৮ টি।

এদিন এডিজি বলেন, এই ঘটনার পেছনে চক্রান্ত আছে বলে মনে করা হচ্ছে। বলেন, গত বৃহস্পতিবার হঠাৎ করে হিংসা ছড়িয়ে পড়ার নির্দিষ্ট কারণ খুঁজে বের করা হবে। চক্রান্ত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ডিজি (DG) জানিয়েছেন, ১৪৪ ধারা জারি এখনও বিভিন্ন জেলার বিভিন্ন জায়গায়। মুর্শিদাবাদের জায়গা চিহ্ণিত করে বন্ধ ইন্টারনেট পরিষেবা। নদিয়ায় গ্রেফতার প্রায় ২৫ জন। জানানো হয়েছে, আজ বিকেলে রাজ্যের মুখ্যসচিব ভার্চুয়াল বৈঠক করবেন জেলাশাসকদের সঙ্গে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00