Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বৃহস্পতিবার মাধ্যমিক, তার আগে পথ দুর্ঘটনায় মৃত্যু পরীক্ষার্থীর

মৃত মাধ্যমিক ছাত্রীর নাম পৃথা মণ্ডল। ১৬ বছর বয়স তার।

Share:

নিজস্ব প্রতিনিধি: পথ দুর্ঘটনায় (Accident) মর্মান্তিক মৃত্যু হল এক মাধ্যমিক পরীক্ষার্থীর। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগর থানা এলাকায়। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন ওই ছাত্রীর কাকিমাও। পরীক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার রাজ্যজুড়ে মাধ্যমিক পরীক্ষা তার তিন দিন আগে এমন ঘটনায় শোকের ছায়া এলাকায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মাধ্যমিক ছাত্রীর নাম পৃথা মণ্ডল। ১৬ বছর বয়স তার। রবিবার এক পারিবারিক অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন তারা। জয়নগর থানার গোচরণের কাছে পূর্ব পাঁচগাছিয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। বাইকে চেপে পৃথা মণ্ডল, তার কাকিমা ও আরও একজন আত্মীয় যাচ্ছিলেন। তারা খাকুড়দহ গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানান, রাস্তায় একটি টাটা সুমোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাইকের। বাইক থেকে ছিটকে পড়ে তিনজন। তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও শেষরক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা পৃথাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ছাত্রীর কাকিমা পাপিয়া রায়ের মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গিয়েছে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় রাতে কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

অন্যদিকে গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। এই দুর্ঘটনা নিয়ে স্থানীয় এক বাসিন্দা জানান, কালীপুজোর অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বাইকে চেপে তিন জন যাচ্ছিল। গোচরণ রেলগেটের কিছুটা আগে রাস্তার উপর বাইকের সঙ্গে একটি টাটা সুমোর সংঘর্ষ হয়। এরপর গোচরণ স্কুলের ছাত্রী পৃথা মণ্ডলের মৃত্যু হয়।

আরামবাগ থেকে গোঘাট! অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধারে চাঞ্চল্য

বিপত্তি! স্কুলের ছাদের চাঙর ভেঙে অল্পের জন্য রক্ষা শিক্ষকের, বন্ধ পরীক্ষা

মর্মান্তিক! ফুটবল খেলা দেখতে যাওয়ার পথে গাড়ি ও বাসের সংঘর্ষে মৃত ৩, আহত ৭

হাতুড়ে ডাক্তারের কীর্তি, গর্ভপাতে প্রাণ গেল তরুণীর

যাত্রী তোলা নিয়ে রেষারেষি! ২ গাড়ির সংঘর্ষে মৃত ১, আহত ১২

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের আত্মহত্যার পিছনে ইউনূসের প্রেস সচিবের হাত?

অটো থামাতে বলায় মহিলা পুলিশ কর্মীকে চাপা দিয়ে ১২০ মিটার হিঁচড়ে নিয়ে গেল মদ্যপ চালক

কোচবিহারে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ছেলে খুনে গ্রেফতার শার্প শুটার

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00