Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পঞ্চায়েত নির্বাচনে ২-৪টি আসনে হারলেও ক্ষতি নেই তবু গা জোয়ারি নয়: অভিষেক

তমলুক এবং কাঁথি দুই সাংগঠনিক জেলা ও লোকসভা কেন্দ্রের নেতৃত্বদের সঙ্গে বৈঠকে বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই এই বার্তা দিয়েছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: টার্গেট ২০২৪ সালের লোকসভা নির্বাচন (LOKSABHA ELECTION)। বিশেষ নজর দেওয়া হচ্ছে পূর্ব মেদিনীপুরের আসনে। এখন থেকেই তার জন্য জেলা নেতৃত্বকে প্রস্তুত হওয়ার বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (ABHISHEK BANERJEE)। তবে পঞ্চায়েত নির্বাচনের আগেই তিনি ব্যবহারে জোর দিতে বলেছেন নেতৃত্বকে। তিনি বলেন, যদি দল ২-৪টি আসনে  হারে তাতে ক্ষতি নেই কিন্তু গা জোয়ারি চলবে না।

এদিন অভিষেকের বার্তা, যাঁকে টিকিট দেওয়া হবে তাঁর ভাবমূর্তি যেন স্বচ্ছ হয়। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, লোকসভা নির্বাচনের জন্য সংগঠনকে এখন থেকেই ঢেলে সাজাতে চাইছেন তৃণমূল যুবরাজ। তার আগেই অবশ্য পঞ্চায়েত নির্বাচন। তবে শারীরিক আস্ফালন থেকে দূরে থাকার বার্তা দেওয়া হয়েছে।

পূর্ব মেদিনীপুর মানে আধিকারী গড়। দুই সাংসদ অবশ্য তৃণমূলেরই। তবে দলের সঙ্গে সম্পর্ক নেই শিশির অধিকারী ও দিব্যেন্দ অধিকারীর। আর শুভেন্দু তো পদ্ম শিবিরেই। তাই তৃণমূল ‘নিজেদের গড়’ থেকে ওড়াতে চাইছে ‘অধিকারী’ শব্দটি।

আজ, মঙ্গলবার ক্যামাক স্ট্রিটের অফিসে তমলুক এবং কাঁথি দুই সাংগঠনিক জেলা ও লোকসভা কেন্দ্রের নেতৃত্বদের সঙ্গে বৈঠকে বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই এই বার্তা দিয়েছেন তিনি।

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

0:00