Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আর হবে না তৃণমূলে প্রার্থী বাছাই ভোট, কাকদ্বীপ পর্যন্ত পদযাত্রা করবেন অভিষেক

কাকদ্বীপের সভায় যৌথ বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচির ৪৫ তম দিন শনিবার। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (ABHISHEK BANERJEE) আজ উত্তর ২৪ পরগণায়। আগামিকাল এবং পরশু থাকবেন মতুয়াগড়েই। উল্লেখ্য, এখনও পর্যন্ত ১৯টি জেলায় তিনি গিয়েছেন। বাকি আরও ৪টি জেলা।

নির্বাচনী বিধি শুরু হয়ে গিয়েছে। তাই ‘নিজের প্রার্থী নিজে বাছুন’ আর হচ্ছে না ব্যালটে। বন্ধ থাকছে অধিবেশন। এখন পদযাত্রা- রোড শো এবং জনসংযোগ করছেন অভিষেক। এভাবেই বাকি ৪টি জেলায় পৌঁছে যাবেন তিনি। কাকদ্বীপে এসে নবজোয়ার কর্মসূচি শেষ করবেন তিনি। ওই দিন সভা থেকে বক্তব্য রাখবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সবুজ শিবিরের যুবরাজ অভিষেক।

ব্যালটে প্রার্থী বাছাই বন্ধ হলেও বুথ সভাপতি ও কর্মীরা ‘এক ডাকে অভিষেক’ -এর নম্বরে ফোন করে পছন্দের প্রার্থীর নাম প্রস্তাব করতে পারবেন। জেলা নেতৃত্বের মাধ্যমেও প্রার্থীদের নাম প্রস্তাব করা যাবে।

উল্লেখ্য, আগামিকাল এবং পরশু অভিষেকের একাধিক কর্মসূচি রয়েছে মতুয়া গড়েই। তিনি রোড শো করবেন বনগাঁ উত্তরে। আজ চাঁদপাড়ায় রাত্রিবাস করবেন তিনি। ১১ জুন যাবেন ঠাকুরবাড়িতে। চাঁদপাড়া এবং বসিরহাটে ২টি সভা করবেন অভিষেক। তাঁর বক্তব্যে উঠে আসতে পারে নাগরিকত্ব ইস্যু। উল্লেখ্য, বিজেপি এবং কেন্দ্রের ওপরে এই ইস্যুতে ক্ষোভ আছে মতুয়াদের একটি বড় অংশের।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00