Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে টোটো পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভাড়া লাগবে না । বিনা মূল্যে উচ্চ মাধ্যমিক  পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে  পৌঁছে দেবে টোটো ।  ডায়মন্ড হারবারে সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিতে বিনামূল্যে ই-রিকশা সুবিধা চালু  তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার শহরে ৫০ টি টোটো আর বিধানসভা জুড়ে প্রায় ১৫০ টির ও বেশী চলবে  টোটো পরিষেবা । 

সোমবার থেকে শুরু হয়েছে  উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আর সেদিকে নজর রেখেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা ভেবেই ডায়মন্ড হারবারে চালু হল এই  বিশেষ টোটো পরিষেবা। এলাকায় যতগুলি স্কুলে পরীক্ষাকেন্দ্র তৈরি হয়েছে, সবকটিতেই পৌঁছে দেবে বিনামূল্যের টোটো। এর ফলে পরীক্ষার্থীদের যাতায়াত নিয়ে কোনও মাথাব্যাথা থাকবে না বলেই মনে করছে ওয়াকিবহাল মহল । 

এই প্রসঙ্গে  ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেসের কর্মী অর্পণ মন্ডল জানিয়েছেন , ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং ডায়মন্ড হারবারের পর্যবেক্ষক সামিম আহমেদের ব্যবস্থাপনা করেছেন এই টোটো পরিষেবার । মুলত, রাস্তায় যদি কোন সমস্যায় পড়তে না হয় এবং সময় মতো সেন্টারে পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে । এমনকি যদি কোন পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে তার জন্য আমরা চিকিৎসা ব্যবস্থাও রেখেছি।’ বলা বাহুল্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগে বেশ খুশি হয়েছেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা । 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00