Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৩১ ডিসেম্বরের মধ্যে ধূপগুড়ি হবে মহকুমা, ঘোষণা অভিষেকের

৩১ ডিসেম্বরের মধ্যে ধূপগুড়ি পৃথক মহকুমা হবে। তৃণমূলের নির্বাচনী জনসভা থেকেই ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। শহরজুড়ে উচ্ছ্বাস।

Share:

নিজস্ব প্রতিনিধি: আদর্শ নির্বাচন বিধি বলবৎ থাকাকালীন সময়েই উত্তরবঙ্গের(North Bengal) জলপাইগুড়ি(Jalpaiguri) জেলার ধূপগুড়িতে(Dhipguri) উপনির্বাচনের নির্বাচনী জনসভা করতে এসে বড়সড় ঘোষণা করে দিলেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। জানিয়ে দিলেন, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ধূপগুড়ি পৃথক মহকুমা(Sub Division) হবে। তবে তার জন ইয় তিনি শর্তও রাখেন। সাফ জানিয়ে দেন, ভোটের পরে ইভিএম যখন খোল হবে তখন জনতার রায়ে যেন বিজেপি চোখে সর্ষে ফুল দেখে। পাশাপাশি জানিয়ে দেন ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালেরও পরিকাঠামোগত উন্নয়ন ঘটিয়ে সেটিকে মহকুমা হাসপাতালে উন্নিত হবে।

গত ২৫ জুলাই প্রয়াত হন উত্তরবঙ্গের জলপাইগুড়ির জেলার ধুপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়। সেকারণে ওই কেন্দ্রে আগামী ৫ সেপ্টেম্বর উপনির্বাচন হতে চলেছে। লোকসভা নির্বাচনের আগে এই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন কার্যত রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দুই শিবিরের কাছেই কার্যত প্রেস্ট্যিজ ফাইট হয়ে উঠেছে। এই অবস্থায় ধূপগুড়িতে মহকুমা স্তরে উত্তীর্ণ করার দাবিও সামনে উঠে এসেছে। ধূপগুড়িকে মহকুমা করার দাবি দীর্ঘদিনের। একুশের বিধানসভা ভোটে তৃণমূল প্রার্থী মিতালী রায়ের প্রচারে এসে মহকুমা নিয়ে আশার কথা শুনিয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, ধূপগুড়িকে মহকুমা করার কাজ চলছে। কিন্তু, বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী পরাজয়ের পর মহকুমা করার কাজে কিছুটা ভাটা পড়ে যায় বলে রাজনৈতিক মহলের ধারণা। কিন্তু এখন উপনির্বাচনের সময় আবারও সেই বিষয়টি সামনে উঠে এসেছে। মহকুমার দাবিতে ধূপগুড়ি শহরের বিভিন্ন জায়গায় সাঁটা হয়েছে পোস্টার। এমনকী মহকুমা নাগরিক মঞ্চের তরফে নেওয়া হয়েছে মানববন্ধন কর্মসূচিও।

দীর্ঘদিন ধরেই ধূপগুড়িবাসী মহকুমা নাগরিক মঞ্চের ব্যানারে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কিন্তু সেই দাবি এখনও পূরণ হয়নি। আন্দোলনকারীদের দাবি, নাগরাকাটা, বানারহাট, ধূপগুড়ি ব্লক এবং ধূপগুড়ি পুরসভা এলাকা নিয়ে নতুন মহকুমা গঠন করা হোক। ভোটে জিতলে ধূপগুড়িকে মহকুমা করার দাবি পূরণ করা নিয়ে প্রতিশ্রুতি দিয়েছেন ধূপগুড়ির তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়ও। তারপরেও মহকুমা নাগরিক মঞ্চ গত কদিন ধরেই একাধিক কর্মসূচি গ্রহণ করেছে। মিটিং, মিছিলের পাশাপাশি মঞ্চ, জনমত গঠনেরও চেষ্টা করছে। তার জন্য প্রচারপত্র ছাপিয়ে বিলিও করেছে। সব থেকে বড় কথা, অভিষেকের এদিনের সভার ঠিক আগেই গতকাল অর্থাৎ শুক্রবার সন্ধ্যায় ধূপগুড়িতে আলো নিভিয়ে ধূপগুড়িকে মহকুমা স্তরে উন্নিত করার দাবি জানানো হয়। শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত ধূপগুড়ির সমস্ত বাড়ি, দোকান এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানের আলো নিভিয়ে প্রতিবাদ জানানো হয়। সেই সঙ্গে প্রতিটি বাড়ি, দোকান এবং বাজার-হাটে মোমবাতি জ্বালানো হয়েছিল।

এদিন অভিষেক মঞ্চ থেকেই সকলের কাছে জানতে চান তাঁরা কী চান? সেই সময় কার্যত গোটা সভা গর্জে উঠে বলে ধূপগুড়িকে মহকুমা করতে হবে। কার্যত সেই গর্জনই বলে দিয়েছে, ধূপগুড়িবাসী সেখানে মহকুমা পাওয়ার জন্য কতটা মরিয়া হয়ে উঠেছেন। সেই আবেদন ফেরাতে পারেননি অভিষেকও। জানিয়ে দেন, চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যেই ধূপগুড়ি পৃথক মহকুমা হবে, তা তিনি প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। একই সঙ্গে জানান, তাঁর কাছে বহু আবেদন জমা পড়েছিল ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালের পরিকাঠামোগত উন্নতির জন্য। ধূপগুড়ি আগামী দিনে মহকুমা হলে সেই হাসপাতালও খুব স্বাভাবিক ভাবেই যে মহকুমা হাসপাতালে উন্নিত হবে সেটাও তিনি জানিয়ে দেন। তবে সেই দুটি বিষয় তখনই হবে যখন, ধূপগুড়ির বাসিন্দা উন্নয়নের স্বপক্ষে ভোট দেবেন। অর্থাৎ বিজেপিকে দূরে ঠেলে দিয়ে তৃণমূলকে কাছে টানতে হবে। কার্যত অভিষেকের ঘোষণার পরে পরেই এদিন ধূপগুড়ি শহরজুড়ে শুরু হয়ে যায় উৎসব। চলে দেদার সবুজ আবির নিয়ে একে অপরকে মাখিয়ে দেওয়ার পালা। এমনকি কেউ কেউ সবুজ মিষ্টি বিলি করাও শুরু করে দেন। 

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

‘‌মথুরাপুরকে আলাদা মহকুমা করা হবে’‌, রায়দিঘি থেকে বড় আশ্বাস অভিষেকের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

অসমের ডিটেনশন ক্যাম্পে আটক মুর্শিদাবাদের ৩ পরিযায়ী শ্রমিক, চিন্তায় পরিবার

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00