Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পঞ্চায়েত প্রধানকে সোমবারের মধ্যে ইস্তফা দেওয়ার নির্দেশ অভিষেকের

তাটলা-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান পার্থপ্রতিম দে-কে ইস্তফা দেওয়ার নির্দেশ দেন অভিষেক। সোমবারের মধ্যে তাঁকে ইস্তফা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: নদিয়া জেলার রানাঘাটের দলীয় সভা থেকে ফের কড়া নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল কংগ্রেসে কাজ না করলে কোনও পদে থাকা যাবে না বলে আগে একাধিকবার বার্তা দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এবার অভিযোগ পাওয়ায় এক পঞ্চায়েত প্রধানকে ইস্তফা দেওয়ার নির্দেশ দিলেন তিনি। আগামী সোমবারের মধ্যে তাঁকে ইস্তফাপত্র পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় মানুষের অভিযোগ, নদিয়ার তাটলা-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান পার্থপ্রতিম দে গত চার বছর ধরে গ্রামে যাননি। শোনেননি মানুষের অভাব অভিযোগের কথা। আর এই অভিযোগ পৌঁছে গিয়েছিল তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদকের কাছে। সেই প্রসঙ্গে বলতে গিয়ে এদিন কঠোর অবস্থান নেন তিনি। শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য সভা থেকে বলেন, ‘তাটলা-১ পঞ্চায়েতের প্রধান এখানে আছেন? আমি জানতে চাই উনি গ্রামে শেষ কবে গিয়েছেন এলাকায়? প্রধান চার বছর গ্রামে যান না। আপনি থাকবেন কেন পদে? সোমবার সকালের মধ্যে আমার কাছে আপনার ইস্তফাপত্র পাঠিয়ে দেবেন প্রধান পার্থপ্রতিম দে।’ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আরও বলেন, ওই গ্রাম পঞ্চায়েতে নতুন প্রধান করা হবে।

এদিন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কম্যান্ড প্রকাশ্য সভা থেকে সাধারণ মানুষকে বার্তা দেন, কোনও অভিযোগ থাকলে তা সরাসরি তাঁকে জানানোর জন্য। এদিন সাধারণ মানুষের জন্য একটি ফোন নম্বর প্রকাশ করেন অভিষেক। কোনও অভিযোগ থাকলে ৭৮৮৭৭৭৮৮৭৭ নম্বরে ফোন করে সরাসরি জানাতে বলেন তিনি। পাশাপাশি আগামী পঞ্চায়েত নির্বাচনে কাকে প্রার্থী করতে চান এলাকার মানুষ, সেই বিষয়ে মত চান তিনি।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00