Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তৃণমূল করার অপরাধে মাটিতে ফেলে মারধর মহিলাকে, কাঠগড়ায় বিজেপি

শুধুমাত্র তৃণমূল করার অপরাধে সন্দেশখালিতে এক মহিলাকে মারধর করার অভিযোগ উঠেছে বিজেপির কর্মীদের বিরুদ্ধে। যদিও কোনও গ্রেফতারি হয়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূলকে(TMC) সমর্থন করার অপরাধে এক মহিলাকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল বিজেপির(BJP) বিরুদ্ধে। ঘটনাস্থল রাজ্য তথা দেশজুড়ে শোরগোল ফেলে দেওয়া সন্দেশখালি(Sandeshkhali)। ঘটনার জেরে অভিযুক্ত বিজেপি নেত্রীদের বিরুদ্ধে সন্দেশখালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নিগৃহীতা মহিলা। সন্দেশখালির খুলনার বাসিন্দা ওই মহিলাকে বেধড়ক মারধর করার আগে বিজেপির লোকজন তাঁকে একাধিক বার তৃণমূল না করার হুমকি দিয়েছিলেন। কিন্তু মহিলা তাঁদের কথায় পাত্তা না দিয়ে তৃণমূলকেই সমর্থন করে যান। এর পর ওই মহিলাকে লাঠি দিয়ে রাস্তায় ফেলে মারধর করা হয় বলে অভিযোগ। আহত অবস্থায় তাঁকে সন্দেশখালি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত তিনি স্থিতিশীল রয়েছেন বলে জানা গিয়েছে।

বিজেপির হাতে নিগৃহীতা ওই মহিলা জানিয়েছেন, ‘আমরা তৃণমূল করি, ওরা বিজেপি করে। আমরা কেন তৃণমূল করছি, সেই হিংসায় আমাকে মারধর করেছে। বিজেপির জনক মণ্ডল, অপর্ণা মণ্ডল আমাকে লাঠি দিয়ে মেরে ফেলে দেয়। তার পর লাথি, ঘুষি, চড় মারতে থাকে। মোট ৫জন আমাকে মেরেছে। ওরা সবাই বিজেপি করে। কিন্তু আমরা বিজেপি করব না, তৃণমূলই করব।’ ঘটনায় অভিযুক্ত বিজেপি নেতা-কর্মীদের বিরুদ্ধে সন্দেশখালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও এই ঘটনায় একজনকেও এখনও গ্রেফতার বা আটক করতে পারেনি পুলিশ। বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষ অবশ্য এই ঘটনার সঙ্গে রাজনীতির যোগ নেই বলে দাবি করেছেন। তাঁর দাবি, ‘পাড়ায় ওরা পাশাপাশি থাকেন। বচসা হয়েছে, সেখান থেকে মেয়েরা নিজেদের মধ্যে মারপিট করেছেন। এখন স্বাভাবিক ভাবেই এতে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করবে তৃণমূল। এই ঘটনার সঙ্গে বিজেপির ঠিক সে ভাবে কোনও সম্পর্ক নেই। বিজেপিকে জড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে।’  

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00