Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অতি লোভে তাঁতি ডোবে, নিজেই ভুলে গিয়েছিলেন শিক্ষক, খোয়ালেন ১৬ লক্ষ টাকা

সোশ্যাল মিডিয়ার বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে একটি Trading App-র মাধ্যমে ধাপে ধাপে ১৬ লক্ষ টাকা লগ্নি করে এখন কপাল চাপড়াচ্ছেন মূর্খ শিক্ষক।

Share:

নিজস্ব প্রতিনিধি: শিক্ষকরাই সমাজ গড়ার কারিগর। তাঁরাই শেখান আমাদের, বেশি লোভ করতে নেই। কেননা, অতি লোভে তাঁতি ডোবে। অথচ এখন দেখা যাছে, একালের শিক্ষকেরা নিজেরাই সেই সব আপ্তবাক্যে বিশ্বাস রাখেন না। আর সেই বিশ্বাস না রাখার ফল এখন হাতেনাতে ভুগছেন বাঁকুড়া জেলার(Bankura District) খাতড়া থানা(Khatra PS) এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক(Primary School Teacher)। তিনি শিক্ষক। সোশ্যাল মিডিয়ার বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে কম সময়ে মোটা টাকা মুনাফার আশায় একটি Trading App-র মাধ্যমে ধাপে ধাপে ১৬ লক্ষ টাকা লগ্নি করে ফেঁসে গিয়েছেন। গল্প এখানেই শেষ নয়। জানা গিয়েছে, ওই একই Trading App-এ খাতড়া থানা এলাকারও অনেক বাসিন্দা লগ্নি করে নিজেদের টাকা খুইয়ে বসে আছেন। কেউ হারিয়েছেন ৩০ হাজার কেউ হারিয়েছেন ৫০ হাজার। কেউ কেউ তো ২ বা ৩ লক্ষ টাকা করেও হারিয়ে বসে আছেন। কিন্তু এদের কেউই পুলিশের কাছে কোনও অভিযোগ জানাননি। কিন্তু ওই স্কুল শিক্ষক বিষয়টি জানিয়েছেন বাঁকুড়া জেলা পুলিশের সাইবার ক্রাইম(Cyber Crime) শাখায়। আর তাতেই ঘটনাটি সামনে এসেছে।

আরও পড়ুন, শাহি সভায় শাহের উপস্থিতিতে ‘উস্কানিমূলক’ মন্তব্য, FIR দায়ের মিঠুনের বিরুদ্ধে

জানা গিয়েছে, ওই Trading App-এ প্রতারকরা কম সময়ে মোটা টাকা মুনাফার প্রলোভন দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিচ্ছে। তাতে অনেকেই আকৃষ্ট হচ্ছেন। নির্দিষ্ট লিঙ্কে গিয়ে প্রতারকদের ফাঁদে পা দিয়ে সর্বস্বান্ত হচ্ছেন। এই ঘটনায় প্রতারিত হওয়া ওই শিক্ষকের দাবি, তিনি কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি বিজ্ঞাপন দেখে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন। এক ব্যক্তি ও এক মহিলা সেখানে নিজেদের ওই গ্রুপের Instructor ও Assistant Instructor হিসেবে পরিচয় দেয়। সেই সঙ্গে তারা ওই শিক্ষককে জানিয়েছিল তাদের সংস্থার মাধ্যমে অর্থ লগ্নি করলে ২০০ থেকে ৩০০ শতাংশ পর্যন্ত মুনাফা করা যাবে। সেই মতো তারা ওই শিক্ষকের e-mail একটি লিঙ্ক দেয়। তাদের পরামর্শ মতো ওই লিঙ্কের মাধ্যমে একটি প্রিমিয়াম অ্যাকাউন্ট খোলেন ওই শিক্ষক। তারপর তিনি প্রথমে ১ লক্ষ টাকা বিনিয়োগ করেন। পরের দিন তাদের অনলাইনে আরও ১ লক্ষ টাকা দেন। তারপরের দিন ৪০হাজার টাকা বিনিয়োগ করার পর নির্দিষ্ট অ্যাপে কয়েকগুণ মুনাফা হয়েছে বলে দেখানো হয়। এরপর টাকা তোলা যাচ্ছে কি না তা পরীক্ষা করার জন্য অ্যাপের মাধ্যমেই ৫০০টাকা তোলেন। তাতেই সেই Trading App-টির প্রতি তাঁর বিশ্বাস জন্মে যায়।

আরও পড়ুন, ছটের ভিড় আর শব্দবাজির দৌরাত্ম্য সামলাতে শহর কলকাতার পথে বাড়তি পুলিশ

কিন্তু এরপরেই আসল খেলা শুরু হয়। পরবর্তী ১ সপ্তাহের মধ্যে ওই শিক্ষক তাঁর নিজের এবং মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা তুলে ধাপে ধাপে মোট ১৬ লক্ষ ৪০ হাজার টাকা লগ্নি করে দেন। তাতে কয়েকগুণ মুনাফা হয়েছে বলে অ্যাপে দেখানো হয়। এরপর টাকা তোলার কথা বলতেই জানানো হয় যে আরও ১ কোটি টাকা লগ্নি করলে তবেই তিনি তাঁর বিনিয়োগ করা টাকা তুলতে পারবেন। একথা শুনেই মাথায় বাজ পড়ার মতো অবস্থা হয় ওই শিক্ষকের। এত টাকা জোগাড় করা তাঁর পক্ষে সম্ভব নয় বুঝে তিনি মুনাফা বাদ দিয়ে তাঁর আসল টাকা ফেরত চান। কিন্তু, ওই প্রান্ত থেকে একটাই উত্তর আসে যে, আগে ১ কোটি টাকা লগ্নি করুন তারপর নিজের টাকা ফেরত পাবেন। এরপর ওই শিক্ষকের হুঁশ ফেরে। তিনি বুঝতে পারেন যে তিনি তাঁর নিজের নির্বুদ্ধিতা আর অতি লোভের কারণে প্রতারিত হয়েছেন। ঘটনাটি তিনি প্রথমে খাতড়া থানায় জানিয়েছিলেন। খাতড়া থানা থেকেই তাঁকে যোগাযোগ করতে বলা হয় বাঁকুড়ে জেলা সাইবার ক্রাইম শাখার সঙ্গে। সেখানে তিনি লিখিত অভিযোগ জানিয়েছেন। পুলিশ তদন্ত শুরুও করেছে। যদিও টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ঘটনা হচ্ছে, এই ধরনের ঘটনা ঠেকাতে পুলিশের তরফে বার বার সতর্ক করা হলেও অনেকেই তা গুরুত্ব দিচ্ছেন না। উল্টে নিজেদের অতি লোভ আর নির্বুদ্ধিতায় সব খুইয়ে বসে থাকছেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00