Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মমতা ‘মা দুর্গা’, মোদি ‘মহিষাসুর’! পোস্টার বিতর্ক মেদিনীপুরে

পোস্টারে মা দুর্গার একটি ছবি রয়েছে। সেই ছবিতে দুর্গার জায়গায় রয়েছে বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ। তাঁর দশ হাতে অস্ত্র হিসেবে রাজ্যের দশটি সামাজিক প্রকল্পের পোস্টার রয়েছে। পোস্টারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মহিষাসুর হিসেবে দেখানো হয়েছে। এছাড়া পোস্টারে বিরোধীরা সবাই ছাগলরূপী।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮টি পুরসভার নির্বাচন রয়েছে। সেই তালিকায় আছে পশ্চিম মেদিনীপুর জেলার সদর শহর মেদিনীপুর টাউনও। সেখানে এখন তাই জোর কদমে চলেছে পুরভোটের প্রচার। সেই সূত্রেই শহরজুড়ে দেখা যাচ্ছে নানা রঙের নানা দলের প্রার্থীদের পোস্টার। তার মধ্যেই একটি পোস্টার জুড়ে শহরে বিতর্ক ছড়ালো যার আঁচ পড়ল সোশ্যাল মিডিয়াতেও। বিতর্কিত ওই পোস্টের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্গারূপে দেখানোর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মহিষাসুর হিসেবে তুলে ধরা হয়েছে। আর তাতেই বিতর্ক উসকে উঠেছে। যে তৃণমূল প্রার্থীর সমর্থনে এই পোস্টার পড়েছে তিনি অবশ্য দাবি করেছেন, এই পোস্টার তিনি দেননি। তাঁর অজ্ঞাতেই কেউ বা কারা এই পোস্টার দিয়েছে।

মেদিনীপুর শহরের ১ নম্বর ওয়ার্ডে এবার তৃণমূলের প্রার্থী হয়েছেন অনিমা সাহা। তাঁর সমর্থনেই ওই বিতর্কিত  পোস্টার পড়েছে শহরজুড়ে। সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়েছে ওই ছবি। পোস্টারে মা দুর্গার একটি ছবি রয়েছে। সেই ছবিতে দুর্গার জায়গায় রয়েছে বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ। তাঁর দশ হাতে অস্ত্র হিসেবে রাজ্যের দশটি সামাজিক প্রকল্পের পোস্টার রয়েছে। পোস্টারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মহিষাসুর হিসেবে দেখানো হয়েছে। এছাড়া পোস্টারে বিরোধীরা সবাই ছাগলরূপী। মহিষাসুররূপী মোদিকে বধ করছেন দুর্গারূপী মমতা। এসবের মাঝেই ১ নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অনিমা সাহাকে বিজয়ী করার আবেদন জানানো হয়েছে। এই পোস্টার নিয়ে সব থেকে বেশি সরব হয়েছে বিজেপি। তাঁদের দাবি, এই পোস্টারটি সনাতন হিন্দু ধর্মের অপমান। তাই তা সরাতে হবে।

বিজেপি নেতা বিপুল আচার্যের বক্তব্য, ‘এটা আমাদের ধর্মের অপমান, প্রধানমন্ত্রীরও অপমান। এটা নিয়ে আমরা নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছি।’ অন্যদিকে তৃণমূলের প্রার্থী অনিমা সাহার দাবি, ‘আমার অজ্ঞাতসারে এই পোস্টার তৈরি হয়েছে। যদি আমি জানতাম, এ ধরনের পোস্টার কখনওই এলাকায় লাগাতে দিতাম না। আমার তো সন্দেহ বিতর্ক তৈরি করতে বিজেপিরই কেউ এটা করেছে।’ 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00