Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

খুশির ঈদে তারকেশ্বরে সম্প্রীতির ছবি! পুণ্যার্থীদের হাতে শরবত তুলে দিলেন মুসলিম যুবকেরা

আগত পুণ্যার্থীদের পিপাসা দূর করতে এগিয়ে এলেন একদল মুসলিম যুবক।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ একদিকে খুশির ঈদ, অন্যদিকে চলছে চৈত্রের গাজন উৎসব। রাজ্যজুড়ে উৎসবের মরসুম। সকাল থেকে মসজিদে মসজিদে ভিড়, ঈদ উদযাপনে মেতে উঠেছে ইসলামিক সম্প্রদায়। গোটা একমাস রোজা পালনের পর আগে খুশির ঈদ। মুসলিমদের মহোৎসব। খুশির ঈদে মেতে উঠেছে গোটা রাজ্যও। অন্যদিকে ঈদের পাশাপাশি চলছে গাজন উৎসব। গাজনের জন্যে গোটা চৈত্র মাসজুড়েই তারকেশ্বরে হাজার হাজার ভক্তের আনাগোনা লেগেই থাকে। চৈত্রের মাঝামাঝি সময়ে ভিড়টা আরও বাড়তে থাকে। আর সোমবার হলে তো কথাই নেই! তার মধ্যে সোমবারেই পড়েছে ঈদ। দূর দূরান্ত থেকে শিবের মাথায় জল ঢালতে তারকেশ্বরে পৌঁছেছেন ভক্তরা। ঈদের দিনেও একই দৃশ্য।

এদিকে গ্রীষ্ম পড়তে না পড়তেই চারিদিকে দাবদাহ বাতাস দিয়ে লু বইছে। রোদে তাপে পুড়েই লাইনে দাঁড়িয়ে বাবার মাথায় জল ঢালছেন ভক্তরা। ঈদের দিনেও তারকেশ্বরে পুর্ণ্যাথীদের ঢল। তাতেই তারকাশ্বরের অন্য রূপ দেখাল মুসলিম যুবকরা। ধরা পড়ল অমূল্য সম্প্রীতির ছবি। আগত পুণ্যার্থীদের পিপাসা মেটালেন একদল মুসলিম যুবক।

সোমবার সকাল থেকেই তারকেশ্বর-আরমবাগ চত্বরে মুসলিম মহল্লা গুলিতে নামাজের ধুম ওঠে। আর নামাজ পড়া শেষেই তারকেশ্বরের বাগবাড়ি এলাকার কয়েকজন মুসলিম তারকেশ্বর মন্দির চত্বরে চলে আসেন। এবং তীব্র দাবদাহের মধ্যে আগত পুণ্যার্থীদের শরবত দিয়ে তাঁদের তেষ্টা মেটালেন। এদিন সকাল থেকেই ভ্যান, ম্যাটাডোরে চেপে পুণ্যার্থীরা মন্দিরে আসছিলেন। তখনই তাঁদের গাড়ি দাঁড় করিয়ে সকলকে শরবত দিলজন মুসলিম যুবকেরা। একে তো ঈদ, তার মধ্যে প্রচন্ড গরমে মুসলিম যুবকদের এই ধরনের উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন তারকেশ্বরে আগত ভক্তরা। এবং নিজেদের এ ধরনের উদ্যোগে উচ্ছ্বসিত মুসলম যুবকেরা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00