Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ছপ্পড় ফাড়কে, লটারির টিকিটে রাতারাতি ভাগ্য বদলে গেল সিভিক ভলান্টিয়ারের

মালদার রতুয়ার বৈকুন্ঠপুরের সিভিক ভলান্টিয়ার কৌশিক ঘোষের সঙ্গে। একটি লটারির টিকিট কেটেই একেবারে মালামাল হয়ে উঠলেন কৌশিক।

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় আছে, ভাগ্য সঙ্গে থাকলে গোটা দুনিয়া জয় করা যায়। কার ভাগ্য, কখন খুলে যায়, কেই বা বলতে পারে! তাই ঈশ্বর বলেন, পরিশ্রম করো, ফল পাবেই। কিন্তু অজান্তেই যদি কোটি টাকা হাতে চলে আসে তখন কী করবেন? আসলে ভগবানের দেওয়া বরের অপর নাম লটারি। যদিও এর সঙ্গেও খানিকটা ভাগ্য জড়িয়ে রয়েছে! কারণ কেউ দিনের পর দিন লটারি কেটেও ফল পায়না, আবার কেউ একটা টিকিট কেটেই হয়ে যেতে পারে কোটিপতি। যেমনটা হল, মালদার রতুয়ার বৈকুন্ঠপুরের সিভিক ভলান্টিয়ার কৌশিক ঘোষের সঙ্গে। একটি লটারির টিকিট কেটেই একেবারে মালামাল হয়ে উঠলেন কৌশিক। ভাগ্য খুলে গেল তাঁর। লটারিতে জিতলেন ১ কোটি টাকা! কোটিপতি হতেই উচ্ছ্বসিত হয়ে উঠেছেন ওই সিভিক ভলান্টিয়ারের পরিবারও।

জানা গিয়েছে, কৌশিক রতুয়া থানার সিভিক ভলান্টিয়ার হিসেবে কাজ করেন। মাঝে মধ্যেই লটারির টিকিট কাটতেন তিনি। কৌশিক জানিয়েছেন, গত মঙ্গলবার তিনি জগন্নাথ ঠাকুর আনতে চাঁচল হয়ে শিলিগুড়ির দিকে যাচ্ছিলেন। শিলিগুড়ি যাওয়ার সময় চাঁচলে ১২০ টাকার লটারির টিকিট কাটেন তিনি। এরপর বেলা গড়াতেই সেই টিকিটের রেজাল্ট বের হয়। আর রেজাল্টের খবর জানতে পেরেই তাঁর চোখ কপালে ওঠে। দেখতে পার, তাঁর কাটা লটারির টিকিট জিতেছে এবং প্রথম পুরস্কার হিসেবে এক কোটি টাকা উঠেছে। এরপরেই উৎফুল্ল হয়ে ওঠেন কৌশিক, এই আনন্দের খবরটি পরিবারের সঙ্গে ভাগ করে নিতে আর শিলিগুড়ি না গিয়ে মাঝপথেই অন্য গাড়ি ধরে বাড়ি ফিরে আসেন। পরিবারকে গোটা ঘটনা জানান।

স্বভাবতই পরিবারে খুশিতে মেতে ওঠেন। কোটিপতি সিভিক ভলান্টিয়ার কৌশিক ঘোষ জানিয়েছেন, তাঁর পরিবার স্বচ্ছল নন। প্রায় ৯ বছর ধরে সিভিক ভলান্টিয়ারের কাজ করেও পরিবারকে সুখী করতে পারেননি। তাই বহুদিন থেকেই তাঁর ইচ্ছে ছিল, একটি ভালো বাড়ি বানানোর। এবার সেই স্বপ্ন সত্যি হবে। এছাড়াও এলাকায় একটি ছোটোখাটো জগন্নাথ মন্দির তৈরি করতে চান তিনি। যেহেতু জগন্নাথকে আনতে গিয়েই লটারি জিতলেন তিনি। তবে কোটিপতি হলেও সিভিকের কাজ ছাড়বেন না বলে জানিয়েছেন কৌশিক।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00