Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ওদলাবাড়িতে করোনায় প্রাণ হারাল ৬ দিনের এক শিশু

শ্বাসকষ্ট নিয়ে শিশুটিকে ওদলাবাড়ি গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: পৃথিবীতে আসার মাত্র ৬ দিনের মধ্যেই না ফেরার দেশে চলে গেল এক শিশু। করোনা কেড়ে নিল ছোট এই নিষ্পাপ প্রাণটিকে। রবিবার সকালে জলপাইগুড়ির ওদলাবাড়ি হাসপাতালে মারা যায় শিশুটি। চিকিৎসকদের তরফ থেকে জানানো হয়েছে যে, করোনায় আক্রান্ত হয়ে শিশুটি মারা গিয়েছে।

গত ১১ জানুয়ারি ওদলাবাড়ির গ্রামীন হাসপাতালে জন্ম হয়েছিল শিশুটির। এরপর ১৩ তারিখ হাসপাতাল থেকে ডিসচার্জ করা হয়। মায়ের সঙ্গে বাড়িতে চলে আসে সে। তবে তারপর থেকেই শিশুটির নানারকম শারীরিক সমস্যা দেখা দিতে থাকে।

শ্বাসকষ্ট নিয়ে শিশুটিকে ওদলাবাড়ি গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শুরু হতেই মারা যায় সে। পরে RAT টেষ্টে কোভিড রিপোর্ট পজিটিভ ধরা পড়ে। শিশুটির মাও করোনায় আক্রান্ত বলে জানা গিয়েছে।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00