Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

উদ্ধার হাজার হাজার টাকার নিষিদ্ধ শব্দবাজি  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কালী পুজোতে নিষিদ্ধ শব্দবাজি। এই আবহে উদ্ধার হল চার বস্তা নিষিদ্ধ শব্দ বাজি। বালুরঘাটের তহবাজার তৃপ্তি কেবিন সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হয়েছে এই বাজি । আর এই বাজির বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শহরের তহবাজার তৃপ্তি কেবিন সংলগ্ন এলাকায় অভিযান শুরু করেছিল পুলিশ। আর সেই অভিযানেই উদ্ধার হল হাজার হাজার টাকার বাজি।

জানা গিয়েছে, অভিযানে উদ্ধার হওয়া বাজির মধ্যে রয়েছে চকলেট বোমা, লঙ্কা ফটকা, স্কাই বোমা।  আর এগুলি সবকটি ছিল নিষিদ্ধ। তবে এখন পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক করেনি পুলিশ।  কারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তা জানতে শুরু হয়েছে তল্লাশি। পাশাপাশি  এই নিষিদ্ধ বাজি রুখতে এলাকায় এলাকায় প্রচার চালাচ্ছে বালুরঘাট পুলিশের কর্মকর্তারা ।

অন্যদিকে কলকাতার বিভিন্ন প্রান্তে তল্লাশি চালিয়ে বুধবার রাত পর্যন্ত প্রায় ৪ হাজার কেজি নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে ৩৫ জনকে।  পাশাপাশি নিষিদ্ধ বাজি রুখতে ২৭টি ওয়াচ টাওয়ার থেকে নজর রাখার পাশাপাশি ড্রোন উড়িয়েও পরিস্থিতি খতিয়ে রাখবে  পুলিশ।  শুধু তাই নয় হাজার  হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে গোটা রাজ্য জুড়ে ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00