Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৫ লক্ষ টাকায় কেনা হচ্ছে ৫ হাজার সিসি ক্যামেরা, বসবে রাজ্যের সব মেডিকেল কলেজে

রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ৫ লক্ষ টাকায় ৫ হাজার সিসি ক্যামেরা কেনা হচ্ছে যা বসবে রাজ্যের সব মেডিকেল কলেজে কলেজে।  

Share:

নিজস্ব প্রতিনিধি: একটা ঘটনা বদলে দিয়েছে অনেক ছবি। আগে যারা হাসপাতাল চত্বর বা হাসপাতালের ভিতরে সিসি ক্যামেরা(CC Camera) বসানোর বিরোধিতা করত, তাঁরাই এখন জোর গলায় দাবি তুলেছে, হাসপাতালের(Hospitals) সর্বত্র বসাতে হবে সিসি ক্যামেরা। আগে একটা সিসি ক্যামেরা বসাতে গেলে হাজার গন্ডা প্রশ্ন ছুটে আসতো, এখনও প্রশ্নও ছুটে আসছে, তবে সেই প্রশ্ন সিসি ক্যামেরা কেন বসেনি বা বসছে না সেই নিয়ে। আগে সিসি ক্যামেরা বসাতে গেলেও রে রে করে সবাই বলে উঠতো, Privacy নষ্ট করা হচ্ছে, গোপনীয়তা ভঙ্গ করা হচ্ছে। আর এখন, তাঁরাই বলছেন Privacy-গোপনীয়তা পরে। আগে তো জীবনটা বাঁচুক। হ্যাঁ এই ছবিটাই এখন দেখা যাচ্ছে রাজ্যের সব সরকারি মেডিকেল কলেজে(Medical Colleges)। আর জি করের ঘটনা(R G Kar Incident) সেখানকার সব মানসিকতায় বদল ঘটিয়ে দিয়েছে। জুনিয়র ডাক্তার থেকে নার্স, হাসপাতালের কর্মী থেকে আধিকারিক, এখন সব এসুরে গাইছেন গান। এই উদ্বেগের মধ্যেই রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ৫ লক্ষ টাকায় ৫ হাজার সিসি ক্যামেরা কেনা হচ্ছে যা বসবে রাজ্যের(Bengal) সব মেডিকেল কলেজে কলেজে।  

আরও পড়ুন, গত ১৭ বছর ধরে সঞ্জয়ের সঙ্গে কথাই হয়নি তার বোনের

কলকাতার আর জি কর হাসপাতালে সেখানকারই এক তরুণী চিকিৎসকের নৃশংস হত্যা এবং ধর্ষণের পর সিসি ক্যামেরা নিয়ে রাজ্যের সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালগুলির কর্মরত মানুষদের মানসিকতাই একদম বদলে গিয়েছে। ঘটনার পর থেকে কার্যত শুধু স্বাস্থ্যভবনেরই নয়, ঘুম উড়েছে রাজ্যের সব মেডিকেল কলেজের অধ্যক্ষ, উপ অধ্যক্ষ ও বিভাগীয় প্রধানদেরও। পরিস্থিতি এমনই দাঁড়িয়েছে যে, রাজ্যের সব ক’টি মেডিকেল কলেজ মিলিয়ে প্রায় ১০ হাজারের বেশি সিসি ক্যামেরা লাগানোর দাবি তুলেছেন তাঁরা। কিছু মেডিকেল কলেজ ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা দিতে যা আছে, তাছাড়া আরও পাঁচশো-সাড়ে পাঁচশো সিসি ক্যামেরা লাগানোরও দাবি জানিয়েছে। এমন দাবি শুনে এখন কার্যত মাথায় হাত রাজ্যের স্বাস্থ্যকর্তাদের। কেন মাথায় হাত? স্বাস্থ্য দফতরের আধিকারিকদের দাবি, আর জি কর কাণ্ডের পরে রাজ্যের ২৪টি মেডিকেল কলেজের নিরাপত্তা আরও আঁটসাট করতে রাজ্য সরকার ৫ লক্ষ টাকা মঞ্জুর করেছে যা দিয়ে ৫ হাজার সিসি ক্যামেরা কেনা হচ্ছে। সেই সব ক্যামেরা বসবে ওই সব মেডিকেল কলেজে।

আরও পড়ুন, ১৪ নম্বর জাতীয় সড়ক হবে ৪ লেনের, সমীক্ষার দায়িত্ব পেল RITES

দেখা যাচ্ছে, তাতে হাসপাতাল পিছু বড়জোর ২০-২৫টি সিসি ক্যামেরা কেনা সম্ভব। এদিকে হাসপাতালগুলির কর্মী থেকে চিকিৎসক ও নার্সদের দাবি, হাসপাতালপিছু লাগবে অন্তত ১৮০-২০০টি করে সিসি ক্যামেরা। অর্থাৎ বাস্তবতার আর দাবির মধ্যে সিন্ধুর বিন্দুপূরণও হবে না। যদিও স্বাস্থ্যকর্তারা জানিয়েছেন, আপাতত সারা রাজ্যের সব ক’টি মেডিকেল কলেজে ৫ হাজার সিসি ক্যামেরা লাগানো হবে। তারপর প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা হবে। প্রাথমিক ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রাজ্যের সব মেডিকেল কলেজ হাসপাতালের সব সেমিনার রুমেই বসবে সিসি ক্যামেরা। পাশাপাশি সিসি ক্যামেরা বসবে হোস্টেল চত্বরেও। সেই সঙ্গে হাসপাতালগুলির নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করে তুলতে আরও প্রায় দেড় হাজার নিরাপত্তারক্ষী নিয়োগ করতে চলেছে রাজ্য। আগে যে সিসি ক্যামেরা বসানো নিয়ে সবাই প্রশ্ন তুলতো, এখন তাঁরাই সিসি ক্যামেরা বসানোর জন্য বার বার অনুরোধ করছেন কর্তৃপক্ষকে। আর জি কর হাসপাতালের ঘটনা এই পরিবর্তন ঘটিয়ে দিয়েছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00