Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘৫ লক্ষ কিউসেক জল ছেড়ে দিয়েছে, এটা Man Made Flood’ বার্তা মমতার

‘রাজ্য সরকারকে না জানিয়ে, কোনও আলোচনা না করেই DVC ৫ লক্ষ কিউসেক জল ছেড়ে দিয়েছে। এটা Man Made Flood।’ ক্ষোভ উগরে দিলেন মমতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বানভাসি এলাকা পরিদর্শনে(Visiting Flooded Area) গিয়ে আবারও কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিন তিনি গিয়েছেন পূর্ব মেদিনীপুরের(Purba Midnapur) পাঁশকুড়ায়(Panskura) এবং হাওড়া জেলার উদয়নারায়ণপুরে। দুই জায়গাতেই বন্যা পরিস্থিতি বেশ উদ্বিগ্ন। পাঁশকুড়াতে পরিদর্শন শেষে উদয়নারায়ণপুরের পথে যাওয়ার সময়েই নিজের Whatsapp Channel-এর পাশাপাশি Facebook ও Twitter-এ তিনি বার্তা দেন বন্যা নিয়ে। সেখানেই তিনি নতুন করে অভিযোগ তুলেছেন কেন্দ্রের অধীনস্থা সংস্থা Damodar Valley Corporation বা DVC’র বিরুদ্ধে। সাফ জানিয়েছেন, ‘রাজ্য সরকারকে না জানিয়ে, কোনও আলোচনা না করেই DVC ৫ লক্ষ কিউসেক জল ছেড়ে দিয়েছে। এটা Man Made Flood।’ এখানেই থেমে যাননি তিনি, জানিয়েছেন, আগামী দিনে DVC রাজ্যের সঙ্গে আলোচনা না করে জল ছাড়লে রাজ্য সরকারও ভাববে DVC’র সঙ্গে সম্পর্ক রেখে চলবে কী চলবে না।

আরও পড়ুন, উচ্চ প্রাথমিকে নিয়োগ মামলায় Review Petition’র পথে SSC

এদিন পাঁশকুড়ার বানভাসি এলাকা পরিদর্শনের পরে মমতা সোশ্যাল মিডিয়াতে জানান, ‘আর্ত মানুষের পাশে আজীবন থাকার প্রতিজ্ঞা নিয়েই রাজনীতির ময়দানে পা রেখেছিলাম। আজ আমার রাজ্যবাসীর একাংশ বন্যা পরিস্থিতির কারণে বিপদের সম্মুখীন। কাল আমি হুগলির পুরশুড়া, গোঘাট-আরামবাগ এলাকা এবং পশ্চিম মেদিনীপুরের ঘাটালে গিয়েছিলাম। এছাড়াও বীরভূমের বন্যা কবলিত এলাকায় প্রশাসনের সঙ্গে নিরন্তর যোগাযোগ রেখেছি। আজ, পাঁশকুড়া, রাতুলিয়ার বন্যা কবলিত এলাকা সরেজমিনে ঘুরে দেখলাম এবং সেখানকার স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে তাঁদের আশ্বস্ত করলাম। আমাদের প্রশাসন দিবারাত্রি তাঁদের পাশে আছে। যাঁদের শস্যের ক্ষতি হয়েছে, তাঁরা শস্য বীমার টাকা পাবেন। এখন আমি উদয়নারায়ণপুরের পথে। এই বছর কোনও আলোচনা ব্যতীত প্রায় ৫ লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে, যার জন্য দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলের মানুষ বন্যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এটি একটি Man Made Flood ছাড়া আর কিছুই নয়। আমি প্রথমদিন থেকে এই পরিস্থিতির ওপর নজর রাখছি। দুর্গতদের পাশে থাকতে আমাদের মা-মাটি-মানুষের সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ত্রাণ পরিষেবায় চালু আছে। প্রত্যেক পরিবার যেন ত্রাণ পরিষেবা পায়, তা সুনিশ্চিত করেছি। কোনও একজন মানুষেরও ক্ষতি যেন না হয় সেটি নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।’ 

আরও পড়ুন, লক্ষ্মীর ভাণ্ডারকে পিছনে ফেলে দিতে চলেছে কন্যাশ্রী, আবেদন জমা ও মঞ্জুর ৩ কোটিরও বেশি

এদিন বন্যা পরিদর্শনে গিয়ে বন্যা দুর্গত এলাকায় ত্রাণকাজে কোনও রকম গাফিলতি যে তিনি সহ্য করবেন না তা নিয়েও স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন, ‘কোনও জায়গায় যেন ত্রাণ নিয়ে একটাও অভিযোগ না আসে। আমি সরাসরি জেলাশাসক ও পুলিশ সুপারকে দায়িত্ব দেব। যথেষ্ট ত্রাণ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় অর্থ দেওয়া হয়েছে। তাই কোনও অভিযোগ যেন নবান্ন পর্যন্ত না যায় তা নিশ্চিত করতে বলা হয়েছে। এমন অভিযোগ উঠলে জেলা প্রশাসনের আধিকারিকদের থেকে তার উত্তর জানতে চাওয়া হবে। উদ্ধারকাজের জন্য প্রয়োজনীয় নৌকো ও অন্যান্য সামগ্রীরও দ্রুত ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।’ একই সঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে উদাসীনতার প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, বিষয়টি নিয়ে বড় আন্দোলনে যেতে হবে। রাজ্যের বানভাসি পরিস্থিতির মুখেও কেন্দ্র সরকার সম্পূর্ণ ভাবে হাতগুটিয়ে বসে আছে। রাজ্য সরকারের দিকে সাহায্যের কোনও হাতই তাঁরা এগিয়ে দেয়নি। অথচ কেন্দ্রের প্রকল্পের কাজ খতিয়ে দেখার জন্য, দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখার জন্য বাংলায় ১০০’রও বেশি প্রতিনিধি দল পাঠিয়েছে কেন্দ্র। যদিও বন্যার সময় আর বাংলার মানুষের পাশে দাঁড়াবার প্রয়োজনটুকুও বোধ করেন না তাঁরা।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00