Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জীবিত প্রমাণ করতে ব্লক অফিসে হাজিরা ৪৪ ‘মৃত’ ভোটারের

অবশেষে ৪৪ জন ভোটার নিজদের জীবিত প্রমাণ করতে ব্লক অফিসে সশরীরে হাজিরা দিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়ার জন্য আবেদন জমা পড়েছিল। কেউ বা কয়েকজন ৪৪ জন ভোটারকে মৃত দাবি করে অনলাইনে আবেদন করেছিল ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়ার জন্য। অবশেষে ৪৪ জন ভোটার নিজদের জীবিত প্রমাণ করতে ব্লক অফিসে সশরীরে হাজিরা দিলেন। মালদহের কালিয়াচক-৩ নম্বর ব্লকের গোলাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের শ্মশানী এলাকার ঘটনা। কারা এই কাণ্ড ঘটিয়েছে সে বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন কালিয়াচক-৩ নম্বর ব্লকের বিডিও।

ভোটারদের অভিযোগ, মালদহের কালিয়াচক-৩ নম্বর ব্লকের গোলাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের শ্মশানী এলাকার ৭৪ ও ৭৫ নম্বর বুথের বাসিন্দা তারা। বুথ লেভেল অফিসারের কাছে জানতে পারেন তাদেরকে মৃত দাবি করে অনলাইনে আবেদন জমা পড়েছে। অনলাইনে ফর্ম – ৭ পূরণ করে নাম বাতিলের আর্জি জানানো হয়েছে। যাতে ৪৪ জন ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়। এই ঘটনা জানার পর ক্ষোভে ফেটে পড়েন তারা। সটান চলে যান কালিয়াচক-৩ নম্বর ব্লকের বিডিও অফিসে। নিজেদের ভোটার হাতে নিয়ে বিডিও অফিসে হাজিরা দিয়ে ৪৪ জন ভোটার পাল্টা আবেদন জানিয়েছেন, তাদের নাম না কাটার জন্য।

অন্যদিকে এই ঘটনা কীভাবে ঘটল তা জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন কালিয়াচক-৩ নম্বর ব্লকের বিডিও মামুন আখতার। বিষয়টি নিয়ে তিনি বলেন, ‘ভোটার তালিকা থেকে ওঁদের নাম বাদ দেওয়ার জন্য অনলাইনে আবেদন জমা পড়ে। ওই আবেদন বৈধ নয়। ভোটাররা জীবিত রয়েছেন, এলাকায় স্থায়ীভাবে বসবাস করেন, এমনই বিষয় জানা গিয়েছে। ফলে এঁদের কারওরই নাম বাদ যাবে না। পাশাপাশি কে বা কারা নাম বাতিলের এই আবেদন করেছেন তাও খতিয়ে দেখা হবে।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00