Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হিলি বর্ডারে বিপুল পরিমাণ কাশির সিরাপ আটক হল

Share:

নিজস্ব প্রতিনিধি, হিলি: দক্ষিণ দিনাজপুর জেলার হিলির ভারত- বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের ভীমপুর(Bhimpur) বিওপি এলাকার চাপা হাট এলাকা থেকে গোপন সূত্রে খবর পেয়ে ৩২০ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ বা ফেন্সিডিল বাজেয়াপ্ত করে প্রশাসন।

উল্লেখ্য ভারত-বাংলাদেশ সীমান্তের হিলি বর্ডার(Hili Border) বরাবরই চোরাকারবারিদের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের চোরা কারবারীদের কার্যকলাপ প্রায়ই খবরের শিরোনামে থাকে।এমনই ঘটনা ঘটলো হিলির (Hili)ভীমপুর বিওপির চাপাহাট এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে আচমকা হানা দিয়ে ৩২০ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ(Cough Syrup) বা ফেন্সিডিল বাজেয়াপ্ত করা হয়।যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬৫ হাজার ৬৯৯ টাকা । ধরা পড়েছে চোরা কারবারিও।

তবে এই ঘটনার কথা অস্বীকার করেছেন অভিযুক্তের স্ত্রী ।এ বিষয়ে তিনি জানান, কে বা কারা তাদের বাড়ির সামনে রেখে গিয়েছিল ওই বিপুল পরিমাণ কাশির  সিরাপ। তাদেরকে মিথ্যে মামলায় ফাঁসাতেই এই চক্রান্ত করা হয়েছে। প্রশাসন এই চক্রে কে বা কারা কিভাবে যুক্ত রয়েছে তা খতিয়ে দেখছে। এই এলাকাটি সীমান্তবর্তী হওয়ায় প্রতিনিয়ত সেখানে বিএসএফের জওয়ানদের কড়া নজরদারি থাকার কথা। কিন্তু তারপরেও চোরা চালানের স্বর্গরাজ্য হয়ে উঠেছে হিলি বর্ডার।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00