Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভূগর্ভস্থ জলাধার পরিষ্কার করতে নেমে ‘বিষাক্ত’ গ্যাসে মৃত্যু ২ নির্মাণকর্মীর

একটি বাড়ির নির্মীয়মান আন্ডারগ্রাউন্ড রিজার্ভারে নেমে বাঁশ খুলতে গিয়ে 'বিষাক্ত' গ্যাসে মৃত্যু হল দুই নির্মাণকর্মীর।

Share:

নিজস্ব প্রতিনিধি, আসানসোলঃ একটি বাড়ির নির্মীয়মান আন্ডারগ্রাউন্ড রিজার্ভারে নেমে বাঁশ খুলতে গিয়ে ‘বিষাক্ত’ গ্যাসে মৃত্যু হল দুই নির্মাণকর্মীর। সোমবার (৩১ মার্চ) সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পুরনিগমের ৮৩ নং ওয়ার্ডের আসানসোলের হিরাপুর থানার ইসমাইল ৬০ ফুট রোডে বাউরি পাড়ায়। মৃতদের নাম অনিল সিংহ (৪০) এবং মুন্না যাদব (৪২)। জানা গিয়েছে, তাঁরা একজন রাজমিস্ত্রির হয়ে নির্মাণকর্মী হিসেবে কাজ করতেন। ভূগর্ভস্থ জলাধার পরিষ্কার করতে নেমে ২ নির্মাণকর্মীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন হিরাপুর থানার পুলিশ ও আসানসোল দমকল বাহিনীর কর্মীরা। ৮৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মহঃ হাসরাতুল্লা ওরফে বাপিও আসেন। অবশেষে দুই নির্মানকর্মীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করেন দমকল কর্মীরা। তাঁদের সহায়তা করেছেন স্থানীয় বাসিন্দারাও। দুজনকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে তাঁদের মৃত বলে ঘোষণা করেন। অনুমান, রিজার্ভারে থাকা বিষাক্ত গ্যাসের কারণেই তাঁদের মৃত্যু হয়েছে।

সূত্রের খবর, আসানসোল শহরের ইসমাইল এলাকার ৬০ ফুট রোডের হোমিওপ্যাথি কলেজ বাউড়ি পাড়ার কাছে একটি বাড়িতে সিঁড়ির নিচে রিজার্ভার তৈরির কাজ চলছিল। সেই কাজের পরে এদিন সকালে দায়িত্বে থাকা রাজমিস্ত্রি এক নির্মাণ কর্মীকে রিজার্ভারের ভিতরে বাঁশ খুলতে পাঠান। তখন সে অচৈতন্য হয়ে পড়েন। এরপর তাকে তুলতে আরও একজন ভূগর্ভস্থ জলাধারে নামেন। সেও অচৈতন্য হয়ে পড়েন। ঘটনার পরে বাড়ির মালিক প্রকাশ বার্নওয়াল ও রাজমিস্ত্রী স্থানীয় লোকজনদেরকে খবর দেন। সবাই মিলে তাদের ট্যাঙ্ক থেকে বের করার চেষ্টা করেন, কিন্তু তারা সফল হতে পারেননি। এরপর কংগ্রেস নেতা শাহ আলম খান এবং স্থানীয় ওয়ার্ড কাউন্সিলার মহহ হাসরাতুল্লা খানকে খবর দেওয়া হয়। তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন।

পুলিশ এবং দমকল বাহিনীর তৎপরতায় শেষমেশ তাঁদের অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়ে। এই বিষয়ে শাহ আলম জানিয়েছেন, ‘এ ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা হিরাপুর থানা এবং আসানসোল দমকল বিভাগকে জানাই। দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। অনেক চেষ্টার পর দুজনকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়।’ বাড়ির মালিক প্রকাশ বার্ণওয়াল বলেছেন, ‘আমি এই বাড়িটি গত এপ্রিল মাসে কিনেছিলাম। আগে এই বাড়ির সামনে রিজার্ভার ছিল। কিন্তু বাস্তু দোষের কারণে আমি সেটিকে সেপটিক ট্যাঙ্ক করি। এরপর বাড়ির সিঁড়ির নিচে একটি নতুন করে আন্ডারগ্রাউন্ড রিজার্ভার তৈরির কাজও চলছিল। আমার মনে হচ্ছে রিজার্ভারের ভিতরে বিষাক্ত গ্যাসের কারণে এই ঘটনা ঘটেছে।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00