মাত্র আড়াই বছরে বাজিমাত পায়রাডাঙার শ্রেয়ানের, নাম উঠল ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে

Share:

নিজস্ব প্রতিনিধি,পায়রাডাঙ্গা: দশটা রাজ্য এবং রাজ্যের রাজধানী, দেশ এবং তার রাজধানী, দশটি জেনারেল নলেজ, ৩৮ রকমের মাছের বাংলা নাম, ৩০ রকমের গাছের নাম, নটি ইনডোর গেম এবং দশটি আউটডোর গেম আড়াই বছর বয়সেই ঠোটস্ত করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে(India Book Of Record) নাম তুলল নদিয়ার পায়রাডাঙ্গা(Payradanga) পার্বতীপুর বাজার পাড়ার ছোট্ট খুদে শ্রেয়ান সরকার(Shreyan Sarkar)। ছোটবেলা থেকেই একটু অন্যরকম এই ছোট্ট খুদে। যা কিছুই তাকে জিজ্ঞেস করা হয় চটপট উত্তর দেয় তার। যা থেকে হতবাক সকলেই। আরো ছোট থেকে কোন কিছু অল্পতেই মস্তিষ্কে গেঁথে নেয় সে।

আর তারপরেই মা মিতা সরকারের(Mita Sarkar) ইচ্ছে হয় ছেলেকে নতুন কিছু শেখানোর। বাবা সুশোভন সরকার(Sushavan Sarkar) পেশায় রেল কর্মী। তাই নিজের পেশাগত কারণে বাড়িতে থাকা হয় না বললেই চলে। সন্তানের যাবতীয় দেখভাল এবং শিক্ষার পেছনে মায়ের অবদান পুরোটাই। ছেলের সাফল্যে এমনটাই জানান বাবা। তবে শ্রেয়ান এই ছোট্ট বয়সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর নাম তুলে তাক লাগিয়েছে এলাকাবাসী তথা নদিয়া জেলাবাসিকে। পরিবারে এখন রীতিমতো খুশির মেজাজ ভবিষ্যতে মানুষের মতো মানুষ করে তোলায় প্রধান কাজ জানালেন বাবা- মা দুজনেই। তবে ছেলের শিক্ষার দিকে বিশেষ ঝোঁক রয়েছে মায়ের।

তাই ছোটবেলা থেকে যে সম্মান অর্জন করছে সেই সম্মান অর্জন যেন ভবিষ্যতেও করতে পারে। তার জন্য বৃহৎ প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তাকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতেই এখন বদ্ধপরিকর সরকার পরিবার। আর এই ছোট্ট খুদে কে দেখতে প্রতিনিয়ত ভিড় জমাচ্ছেন পাড়া-প্রতিবেশী আত্মীয়-স্বজন সকলেই। সরকার বাড়ি এখন সব সময় প্রায় গমগম করছে মানুষের ভিড়ে।

ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম উঠল ইসলামপুরের খুদে প্রতিভা স্বর্নালীর

মালদার ছোট্ট তিথির নাম উঠেছে এবছরের ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]