চক্ষু চড়কগাছ! নির্মীয়মাণ ঘরের ভিতে কিলবিল করছে গোখরো সাপের ১৬ টি বাচ্চা, তারপর…

কী কাণ্ড! নির্মীয়মাণ ঘরের ভিত থেকে উদ্ধার গোখরো সাপের ১৬ টি বাচ্চা। যা দেখে রীতিমতো চোখ কপালে উঠেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কী কাণ্ড! নির্মীয়মাণ ঘরের ভিত থেকে উদ্ধার গোখরো সাপের ১৬ টি বাচ্চা। যা দেখে রীতিমতো চোখ কপালে উঠেছে। স্বাভাবিকভাবেই সাপকে দেখলে ৮ থেকে ৮০, সকলের গায়ের লোম খাড়া হয়ে যায়। সেখানে ১৬ খানা গোখরো সাপের বাচ্চা, তার মানে তাদের মায়েরাও আশেপাশে ঘাঁপটি মেরে বসে আছে। ঘটনাটি জলপাইগুড়ি সদর ব্লকের চড়কডাঙ্গি তেলিপাড়ার বাসিন্দা হরেকৃষ্ণ শর্মার বাড়ির ঘটনা। হরেকৃষ্ণ শর্মা নিজের পুরোনো ঘর ভেঙে নতুন ঘর তৈরি করছেন, তাই ভিত গড়া ছিল আগেই। সেখানেই মাটি সমান করতে গিয়ে নির্মাণ শ্রমিকরা দেখতে পান যে, সেখানে গোখরো সাপের ১৬ টি বাচ্চা কিলবিল করছে।

স্বাভাবিকভাবেই এমন দৃশ্য দেখে চমকে যান নির্মীয়মাণ শ্রমিকরা। এরপরেই বাড়ির মালিক একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে খবর দেন। খবর পেয়ে সেখানে ছুটে আসেন ওই স্বেচ্ছা সেবী সংস্থার সদস্যরা। এবং তাঁরা গোখরো সাপের ১৬ টি বাচ্চাকে উদ্ধার করেন। এরপর তাঁরা সাপের বাচ্চা গুলিকে নিরাপদ জায়গায় ছেড়ে আসেন। এই বিষয়ে হরেকৃষ্ণ শর্মা জানিয়েছেন, ভাবতেই পারিনি, বাড়ির ভিতর গোখরো সাপের বাচ্চা বেঁধেছে। তবে আপাতত ১৬ টি সাপের বাচ্চাকে উদ্ধার করা হয়েছে। সেখানে আরও সাপের বাচ্চারা আছে কিনা তা জানা নেই।

স্বাভাবিকভাবেই আতঙ্কে রয়েছেন হরেকৃষ্ণ শর্মার পরিবার। অন্যদিকে যে স্বেচ্ছাসেবী সংস্থা গোখরো সাপের বাচ্চাগুলিকে উদ্ধার করেছে, তার সম্পাদক জানিয়েছেন, পুরোনো ঘর ভেঙে নতুন ঘর তৈরি হচ্ছিল। সেখানেই হয়তো ডিম পেড়েছিল মা গোখরো সাপ। আর ডিম ফুটে বাচ্চা হয়েছে। শেষমেশ ১৬ টি বাচ্চাকে উদ্ধার করে নিরাপদ স্থানে ছেড়ে আসা হয়েছে। তবে বাড়ির ভিতে সাপের বসবাস নতুন নয়। টানা কয়েকদিন ধরেই ভারী বৃষ্টিপাত হচ্ছে রাজ্য জুড়ে। সেই কারণেই সাপেরা ঘাঁপটি মারছে লোকালয়ে।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]