Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

স্পঞ্জ আয়রন কারখানায় চুল্লি ফেটে ঝলসে গেলেন ১৫জন

বাঁকুড়ার বড়জোড়ায় স্পঞ্জ আয়রণ কারখানায় চুল্লি ফেটে দগ্ধ হলেন ১৫জন শ্রমিক। তাঁদের মধ্যে ১০জনের অবস্থা আশঙ্কাজনক।

Share:

নিজস্ব প্রতিনিধি: কারখানাটিতে কাজ করছিলেন শ্রমিকেরা। আচমকাই কারখানার চুল্লি সশব্দে ফেটে যায়। চুল্লির মধ্যে তরল অবস্থায় থাকা ফুটন্ত লোহা ছিটকে পড়ে চার দিকে। চুল্লির অদূরে থাকা শ্রমিকদের গায়ে গিয়ে পড়ে ওই গলিত লোহা। তাতেই ঝলসে যান অন্তত ১৫ জন শ্রমিক। মঙ্গলবার এই চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বাঁকুড়া(Bankura) জেলার বড়জোড়া(Borjora) শিল্প তালুকের একটি বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায়(Sponge Iron Factory)। ঘটনায় আহতদের প্রথমে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ১০ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের স্থানান্তরিত করা হয় দুর্গাপুরের(Durgapur) একটি বেসরকারি হাসপাতালে।

আরও পড়ুন মন বলছে যাই যাই, মুখে শুধু থেকে যাই

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতোই মঙ্গলবার বড়জোড়া শিল্প তালুকের ঘুটগড়িয়া এলাকায় থাকা বিডি গোয়েল নামের ওই বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় কাজ চলছিল। তখনই বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহুর্তের মধ্যে ১৫ জন শ্রমিক ঝলসে যান ওই গলিত লোহায়। কারখানার তরফে দ্রুত আহতদের উদ্ধার করে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করানো হয়েছে। ঘটনার জেরে তীব্র ক্ষোভ ছড়িয়েছে শ্রমিক সংগঠনগুলির মধ্যে। এই ঘটনার জন্য তাঁরা কারখানা কর্তৃপক্ষের গাফিলাতিকেই দায়ী করেছেন। তাঁদের দাবি, শ্রমিকদের স্বার্থ বিঘ্নিত হচ্ছে এইসব কারখানায়। সুরক্ষার সামান্য ব্যবস্থাটুকুও করছে না কারখানা কর্তৃপক্ষ। দূর্গাপুরের হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সেখানে যে ১০ জন ভর্তি রয়েছেন তাঁদের শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে গিয়েছে।

বাঁকুড়ায় বাড়ছে উদ্বেগ! কালাজ্বরে এক আক্রান্তের হদিশ

ফের খুন তৃণমূলকর্মী, বাঁকুড়ার সোনামুখীতে বুথ আহ্বায়ককে লক্ষ্য করে গুলি

গোরু পাচারের সন্দেহে বৃদ্ধকে হেনস্থা, গ্রেফতার বিজেপি যুবনেতা

টানা বৃষ্টিতে বাঁকুড়ার সঙ্গে যোগাযোগ বিছিন্ন ২০টি গ্রামের, সঙ্কটে স্থানীয়রা

বাঁকুড়ায় ১৫ মাসের শিশু খুনের নেপথ্যে অভাব নাকি সম্পর্কের টানাপড়েন? তদন্তে পুলিশ

মর্মান্তিক! তিন জেলায় ১৩ জনের প্রাণ কাড়ল আচমকা বজ্রপাত

বর্ষায় একমাসে ৮ মৃত্যু! দ্বারকেশ্বরের জলে উদ্ধার মহিলার মৃতদেহ

ভুয়ো শংসাপত্র দিয়ে ভর্তি, বাঁকুড়া সম্মিলনীতে ডাক্তারি পড়ুয়াকে বহিষ্কার

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00