২০২৫ সালে দুর্গাপুজোয় টানা ১৩ দিন ছুটি রাজ্য সরকারি কর্মচারিদের

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘ছুটি’ শব্দের পরোক্ষ সমার্থক শব্দ বোধহয় আনন্দ। করোনা আবহ কেটে গেলেও শেষ কয়েক বছর অত্যাধিক গরমের কারণে রাজ্যের স্কুলগুলিতে বেড়েছে ছুটির পরিমাণ(Summer Vacation)। চলতি বছর উৎসবের মরশুমে একটানা ১৬ দিন ছুটি ছিল(Puja Vacation) সরকারি অফিসগুলিতে। তবে আগামী বছর কমছে ছুটির পরিমাণ। পুজোর সময় টানা ১৩ দিন ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মীরা(West Bengal Government Employees)। আগামী বছর কালীপুজো-ভাইফোঁটার সময় বেশিদিন ছুটি পাওয়ার সুযোগ থাকছে সরকারি কর্মীদের। এবার কালীপুজোর সময় শনি-রবিবার মিলিয়ে টানা পাঁচদিন ছুটি পেয়েছেন সরকারি কর্মীরা। আগামী বছর মাঝখানে তিনটি ছুটি দিলেই কালীপুজোর সময় টানা ৯ দিনও ছুটি পেতে পারেন সরকারি কর্মীরা।

আরও পড়ুনঃ উরুগুয়ের সঙ্গেও ম্যাচ ড্র, তালিকায় পাঁচ নম্বরে নেমে ক্রমশ চাপে টিম ব্রাজিল

দুঃখের বিষয়, এবছর মহালয়া ২রা অক্টোবর হওয়ার জন্য সরকারি কর্মীরা আলাদা করে কোনও ছুটি পাননি। আগামী বছরেও মহালয়া পড়েছে ২৮শে সেপ্টেম্বর রবিবার। ফলে আগামী বছরেও এদিনের ছুটি মার গিয়েছে। এমনকি আগামী বছরের শুরু থেকেই একাধিক ছুটি মিস হবে। যেমন আগামী বছর সরস্বতী পুজো ২ ফেব্রুয়ারি রবিবার পড়েছে। ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস ও ১২ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনও রবিবার পড়েছে। ফলে এই দিনগুলির ছুটিও নষ্ট হয়েছে।

আরও পড়ুনঃ বিয়ের মরশুমেও এগিয়ে বাংলা, ৫০ হাজার কোটি টাকার ব্যবসা রাজ্যে, বাড়ছে কর্মসংস্থান

এর ফলে স্পষ্ট বোঝা যাচ্ছে, আগামী বছরে বিভিন্ন উৎসব অনুষ্ঠানের দিনগুলি যেভাবে পড়েছে তাতে এবারের ফর্মুলা অনুসরণ করলেও সরকারি অফিসে ছুটির পরিমাণ অনেকটা কমে যাবে। রাজ্য সরকারি কর্মীরা ছুটির জন্য অধীর অপেক্ষায় থাকলেও আগামী বছর সেই প্রত্যাশা পূরণে হয়তো ব্যর্থ হতে পারে। তবে স্বস্তির বিষয় একটাই, আগামী বছর পুজোয় টানা ১৩ দিনের ছুটি পাওয়া যাবে। যদিও আগামী বছর অর্থাৎ ২০২৫-এ সরকারি অফিসে ছুটির দিনের তালিকার বিজ্ঞপ্তি এখনও পর্যন্ত বের করেনি অর্থদপ্তর।

ছুটি মাত্র চারদিন, পুজোর ঠিকানা হোক এই তিন পাহাড়ি গ্রাম

শবে বরাতে ছুটি ঘোষণা রাজ্যের, পর পর চারদিন হলি ডে সরকারি কর্মীদের

নভেম্বর মাস ৩০ দিনের, তার মধ্যে ১৪ দিনই ছুটি রাজ্য সরকারি কর্মচারীদের

৪ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে NIA Act অনুযায়ী ছুটি ঘোষণা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]