Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শ্রাদ্ধ বাড়ির মুড়ি-বোঁদে খেয়ে অসুস্থ, হাসপাতালে ভর্তি ১১৮ জন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  শ্রাদ্ধবাড়িতে মুড়ি-বোঁদে খেয়ে অসুস্থ হয়ে পড়ল অতিথিরা।   রবিবার সকাল পর্যন্ত ৫১ জন শিশু-সহ মোট ১১৮ জনকে হাসপাতালের ভর্তি করা হয়েছে। এই ঘটনাটি ঘটেছে বীরভূমে। সূত্রের খবর, শ্রাদ্ধবাড়ির খাবার খেয়ে পেটের রোগে আক্রান্ত বীরভূমের পাঁচ গ্রামের দেড়শোর বেশি মানুষ। 

এই ঘটনার পরে ঘটনাস্থলে পৌঁছিয়েছে  বীরভূম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি আড়ি সহ চিকিৎসকদের একটি দল।  হিমাদ্রি আড়ি জানান, অসুস্থ রোগীদের হাসপাতালে চিকিৎসা চলছে। গ্রামে যাতে আর পেটের রোগ ছড়িয়ে না পরে তার জন্য মেডিক্যাল টিম উপস্থিত হয়েছে। তবে কি করে এই ঘটনা ঘটল তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

সাঁইথিয়া ব্লকের ধোবাজল আদিবাসী পাড়ায় শ্রাদ্ধানুষ্ঠানে  এই বিষক্রিয়ার  ঘটনা ঘটে। শনিবার সন্ধ্যায় তাঁরা মুড়ি, বোঁদে, মিষ্টি খায়।এরপর থেকেই শুরু হয় বমি- পায়খানা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বোঁদে থেকে এই বিষক্রিয়ার ঘটনা ঘটে। এই ঘটনায় ৪০ জনের বেশি শিশু অসুস্থ হয়ে পড়েছে।  তবে স্বস্তির বিষয় এই ঘটনায় এখন পর্যন্ত কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি। সিউড়ি সদর হাসপাতালের পাঁচ ও ছ তলায় আক্রান্তদের জন্য আলাদা করে ব্যবস্থা করা হয়েছে। তবে চিন্তার কোন কারণ নেই বলে জানিয়েছে চিকিৎসকেরা ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00