Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঋণ নিয়েছিলেন, শুনতে হলো ‘প্রেম করলে কিস্তি মাফ’

কুপ্রস্তাব দেন ওই দু’ই যুবক।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিপদে পড়ে ধার নিয়েছিলেন মহিলা। আর সেই টাকা নিতে গভীর রাতে মহিলার বাড়িতে এসেছিলেন বেসরকারি সংস্থার দু’ই কর্মী। প্রস্তাব, প্রেম করলে কিস্তির টাকা মাফ। আর এই প্রস্তাব দিয়েই বেধড়ক মার খেলেন অভিযুক্তরা।

কুপ্রস্তাব দেওয়া ও তাকে কেন্দ্র করে চরম উত্তেজনার ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ কাঠুলিয়া এলাকায়। দুই যুবক গভীর রাতে ওই এলাকায় যান একটি মাইক্রো ফিন্যান্স কোম্পানির কিস্তির নামে।

কুপ্রস্তাব পাওয়ার পরে চিৎকার শুরু করেন ওই মহিলা। তাতেই মহিলার বাড়িতে আসেন সকল গ্রামবাসী। ওই দু’ই যুবককে ঘিরে মারধর করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ধূপগুড়ি থানার পুলিশ (POLICE)। স্থানীয়রা অভিযুক্তদের পুলিশের হাতে তুলে দেয়।

জানা গিয়েছে, ওই মহিলা জানিয়েছিলেন এখনও তিনি ধার শোধের টাকা জোগাড় করতে পারেননি। সেই টাকা শোধ করার জন্য দু’দিন সময় চেয়েছিলেন। তারপরেই রাতে এসে কুপ্রস্তাব দেন ওই দু’ই যুবক। এই ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত করা হচ্ছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00