Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইডেনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে যুবভারতী, দেখে নিন কীভাবে

বাংলায় একটা লাইন রয়েছে, সেটা হল, খেলার মাঠে উত্তেজনা যুবভারতী আর ইডেন জানে কাকে বলে বাঙালিয়ানা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায় একটা লাইন রয়েছে, সেটা হল, খেলার মাঠে উত্তেজনা যুবভারতী আর ইডেন জানে কাকে বলে বাঙালিয়ানা। হ্যাঁ, বাংলার মানুষের খেলার প্রতি ভালোবাসা এবং উত্তেজনা দেখতে গেলে আসতেই হবে ইডেন এবং যুবভারতীতে। কিন্তু সর্বদাই শোনা যেত শহর কলকাতায় নাকি ফুটবলের থেকে ক্রিকেটকে ঘিরেই উন্মাদনা বেশি। যেই কলকাতাকে কিনা ‘ভারতীয় ফুটবলের মক্কা’ বলা হয় আর সেখানে কিনা ফুটবলকে ঘিরে উন্মাদনা কম! এটা মেনে নেওয়া খানিকটা কঠিন ব্যাপারই বটে। কিন্তু সম্প্রতি ইডেনের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই চালাচ্ছে যুবভারতী ক্রীড়াঙ্গন। 

আগামী ৮ জুন থেকে যুবভারতীতে বসছে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের গ্রুপ ডি-র আসর। যেখানে ভারতীয় ফুটবল দলকে লড়াই করতে হবে কম্বোডিয়া, হংকং এবং আফগানিস্তানের মতো দলগুলির বিরুদ্ধে। আর সুনীল, সন্দেশদের খেলা দেখার জন্য টিকিটের ভিড় উপচে পড়ছে। একেবারে ইডেনে আইপিএলের প্লে-অফের সময় যেমনটা হয়েছিল। এর থেকেই প্রমাণ হয়ে গেল যে, মহানগরীতে রোহিত-কোহলিদের থেকে ব্লু টাইগারদের খেলা দেখার লোক কোনও অংশে কম নেই। তাই ফুটবলও পিছিয়ে নেই।

AIFF-এর তরফ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে টিকিটের কোনওরকম অভাব হবে না। পুরো মাঠই ভরবে। পশ্চিমবঙ্গ সরকারের এই বিষয়ে অনুমতি রয়েছে। আর সমস্ত টিকিটই বিনামূল্যে ছাড়া হবে। গত শনিবার সকালে অনলাইনে যুবভারতীর ম্যাচের ২০ হাজার টিকিট ছাড়া হয়েছিল। আর মুহূর্তের মধ্যেই সেই টিকিটগুলি শেষ হয়ে যায়। যা দেখে বিনামূল্যে আরও টিকিট ছাড়ার সিদ্ধান্ত নেয় AIFF কর্তারা। আগামী মঙ্গলবার আরও টিকিট ছাড়া হবে। ফলে পুরো ভরাই থাকবে স্টেডিয়াম।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00