Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ICC T-20: রবিবার ভারতের সঙ্গে ম্যাচ বয়কটের জোরাল ডাক পাকিস্তানে

পিসিবিকে কড়া পদক্ষেপে আর্জি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রাজনীতির জিলিপি প্যাঁচে এবার টি-টোয়েন্টি।

রবিবার ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ বয়কটের জোরাল দাবি উঠল পাকিস্তানে। প্রাক্তন অধিনায়ক ইউনুস খান, প্রাক্তন উইকেট কিপার কামরান আকমাল-সহ সে দেশের একাধিক প্রাক্তনী রবিবারের আসন্ন টি-টোয়েন্টি এবং ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপ বয়কটের ডাক তুলেছে।

সেখানকার একটি জনপ্রিয় টকশোতে ইউনুস সাফ জানিয়েছেন, তিনি মনে করেন জয় শাহ ওই মন্তব্য (আমরা পাকিস্তানে খেলতে যাব না। এশিয়া কাপ নিরপেক্ষ দেশে হতে পারে। পাকিস্তানে দল যাবে কি না সেই সিদ্ধান্ত সরকার নেয়। সেটা নিয়ে আমরা কোনও মন্তব্য করব না। ২০২৩ সালের এশিয়া কাপ নিরপেক্ষ দেশে হবে।’) করে ঠিক করেননি। বুলেট যখন ভারতের দিক থেকে ছোড়া হয়েছে, তখন আমি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে কঠিন সিদ্ধান্ত নেওয়ার আর্জি জানাচ্ছি।

এই প্রসঙ্গে ইউনুস খান তুলে ধরেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের অতীতের একটি উদাহরণ। প্রাক্তন কিপার বলেন, পাকিস্তান সফরে আসার কথা ছিল নিউজিল্যান্ডের। শেষ মুহূর্তে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড জানায়, তারা পাকিস্তান আসছে না। আমরাও শেষ মুহূর্তে নিউজিল্যান্ড সফর বাতিল করে দিই।

ইউনুস বলেন, বিসিসিআই যদি নিজেদের সিদ্ধান্ত অটল থাকে তাহলে আমাদের তেমন কোনও ক্ষতি হবে না। কারণ, বাকি দলগুলি আসবে। আমরা যেটা করব সেটা হল ভারতে অনুষ্ঠেয় আসন্ন বিশ্বকাপে আমরাও যাব না। আর ভারতের দাবি মেনে আমরা এশিয়া কাপ অন্য কোনও জায়গায় আয়োজন করতে বাধ্য নই।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00